News Flash

  • Home
  • Uncategorized
  • হামলা হয়নি, ভারতীয় সেনার বিরুদ্ধে আনা পাক দাবি খারিজ করে দিল রাষ্ট্রসঙ্ঘ
Image

হামলা হয়নি, ভারতীয় সেনার বিরুদ্ধে আনা পাক দাবি খারিজ করে দিল রাষ্ট্রসঙ্ঘ

রাষ্ট্রসঙ্ঘ, ২৫ মে (হি.স.) : ভারতের বিরুদ্ধে আনা পাকিস্তানের অভিযোগ খারিজ করে দিল রাষ্ট্রসঙ্ঘ| পাক অধিকৃত কাশ্মীর পরিদর্শনে গিয়ে নাকি ভারতীয় সেনাবাহিনীর গুলিতে আহত হয়েছেন রাষ্ট্রপুঞ্জের পর‌্যবেক্ষক দলের দুই আধিকারিক| এমনই অভিযোগ পাক সেনাবাহিনীর | পাকিস্তানের এই অভিযোগই সরাসরি খারিজ করে দিয়েছে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের অফিস| মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, পরিদর্শনে গিয়ে রাষ্ট্রপুঞ্জের কোনও আধিকারিক আহত হননি|
পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এক বিবৃতিতে দাবি করেন, পাক অধিকৃত কাশ্মীরের ভীমবেড়ে পরিদর্শনে গিয়েছিলেন, রাষ্ট্রপুঞ্জের পর‌্যবেক্ষকদল| তখনই ভারতীয় সেনাবাহিনী দুই অভিসারের গাড়িতে হামলায় চালায়| সেসময় গাড়িতে ছিলেন ফিলিপিনসের মেজর এমানুয়েল ও ক্রোয়েশিয়ার মেজর মির্কো| তাঁদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে ভারতীয় সেনা| তাতে দুই আধিকারিক আহত হয়েছেন| গত ১৭ মে পাক সেনাবাহিনী এই নিয়ে ভারতের বিরুদ্ধে নালিশ জানায় রাষ্ট্রপুঞ্জে| কিন্তু সরাসরি পাকিস্তানের অভিযোগ খারিজ করে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ|
পাকিস্তানের এই দাবি খারিজ করে দিয়ে দুজারিক জানিয়েছেন, কোনও রকম গুলিবর্ষণ সেসময় হয়নি| এবং কেউ হতাহতও হননি|তারপরেই আইএসপিআরএর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, রাষ্ট্রপুঞ্জের দুই পর‌্যবেক্ষক ফিলিপিনন্সের মেজর ইমানুল এবং ক্রোয়েশিয়ার মেজর মিরকো দুজনেই সুরক্ষিত রয়েছেন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top