News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় মূল্যবান আগর কাঠ বোঝাই গাড়ি আটক
Image

কদমতলায় মূল্যবান আগর কাঠ বোঝাই গাড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ মে৷৷ উত্তর জেলার ত্রিপুরা-অসম সীমান্ত কদমতলা, তারকপুর, পাচার বাণিজ্যের করিডোরে পরিণত হয়েছে৷ আর কদমতলা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কদমতলা থানায় নতুন দায়িত্বে নয়ন মনি নমঃসূদ্র আসার পর থেকে আইনি ব্যবস্থা হ্রাস পেয়েছে৷ বৃদ্ধি পেয়েছে তির জুয়া, অবৈধ্য পাচার বাণিজ্য সহ নানা অনৈতিক কার্যকালাপ৷ তবে মাঝে মধ্যে এধরনের ছোটখাট অপারেশন করে নিজেকে জনসম্মুখে স্বচ্ছ পুলিশ অফিসার হিসাবে বহিঃপ্রকাশ করতে চান৷ তেমনি আজ কদমতলা থানাধীন লালছড়াতে টিআর০৫-২২৮৪ নম্বরের একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫-৩০ হাজার টাকার আতর প্রস্তুত করার আগর কাঠ উদ্ধার করেন কদমতলা থানার এসআই পিযুষ কান্তী সাহা৷ তারপর গাড়ী সহ আগর কাঠগুলিকে ধর্মনগর বনদপ্তরের হাতে তুলে দেন৷ আশ্বর্য্যজনক ভাবে চালক পালিয়ে যেতে সক্ষম হয় দিনদুপুরে৷ এব্যাপারে থানার বড়বাবু নয়নমনি নমসূদ্রকে ঘটনাটি জিজ্ঞেস করলে উনি সংবাদ মাধ্যমের সামনে কোন মন্তব্য করবেন না বলে জানান৷ উত্তর জেলার পুলিশ সুপার নাকি একমাত্র সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে পারেন৷ হাইয়ার অথোরিটি নাকি এমন নির্দেশ জারি করেছে বলেও তিনি মুখে প্রকাশ করেন৷
এদিকে বনদপ্তরের কর্মী সুমন্ত লাল চাকমা জানান কদমতলা থানা উনাদেরকে খবর দিয়েছে, তাই উনারা এসে গাড়ীসহ আগর কাঠগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে যান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top