নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : ইভিএম নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক দলগুলিকে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছেন মূখ্য নির্বাচন কমিশনার | যারা ইভিএম মেশিন নিয়ে অভিযোগ জানাচ্ছেন তাঁদের আগামী ৩ জুন থেকে মেশিন হ্যাক করার ওপেন চ্যালেঞ্জ দিয়েছে কমিশন| তার জন্য ইতিমধ্যেই পাঁচ রাজ্যের নির্বাচনী কর্তৃপক্ষকে তৈরি থাকার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন|
মাস দুয়েক আগেই শেষ হয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া ও পঞ্জাবের নির্বাচন| ফলাফল প্রকাশের পরে বহুজন সমাজবাদী পার্টি, আম আদমী পার্টি সহ একাধিক রাজনৈকিত দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, নির্দিষ্ট প্রার্থীদের জেতাতে ইভিএম-এ মেশিনে কারচুপি করা হয়েছিল| সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন এই ওপেন চ্যালেঞ্জ করেছে| যার জন্য ওই পাঁচ রাজ্যের নির্বাচনী কতৃপর্ক্ষকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে|
এই চ্যালেঞ্জে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলিকে চারটি করে ইভিএম দেওয়া হবে| সেগুলিকেই হ্যাক করে দেখাতে হবে রাজনৈতিক দলগুলিকে| তবে আদালতের নির্দেশে সিল করা ইভিএম পরীক্ষা করতে দেওয়া হবে না| সেগুলি চ্যালেঞ্জের আওতার বাইরে | এখন দেখার আগামী ৩ জুন কমিশনের চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা কোনও রাজনৈতিক দল এবং সেই চ্যালেঞ্জে জয়ী হয় কোন পক্ষ|
ইভিএম হ্যাক : পাঁচ রাজ্যের নির্বাচনী কর্তৃপক্ষকে তৈরি থাকার নির্দেশ কমিশেনর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















