News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ প্রতিক্ষার অবসান, যাত্রা শুরু করল ‘মাটিতে চলা বিমান’ তেজস এক্সপ্রেস
Image

দীর্ঘ প্রতিক্ষার অবসান, যাত্রা শুরু করল ‘মাটিতে চলা বিমান’ তেজস এক্সপ্রেস

মুম্বই, ২২ মে (হি.স.): দীর্ঘ প্রতিক্ষার অবসান হল সোমবার, ২২ মে| এই দিন মুম্বই থেকে গোয়া যাত্রা শুরু করল হাই-স্পিড বিলাসবহুল ট্রেন তেজস এক্সপ্রেস| সোমবার রেলমন্ত্রী সুরেশ প্রভু উদ্বোধন করলেন তেজস এক্সপ্রেসের| এই লাক্সারি ট্রেনটি ৯ ঘন্টার কম সময়ে যাত্রা সম্পন্ন করবে বলে আশা হচ্ছে, যা জনশতাব্দী এক্সপ্রেসের চেয়েও দ্রুততর| সেন্ট্রাল রেল-এর তরফে জানানো হয়েছে, সোমবার সকালে টিকিট ৱুকিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ২০৭ জন যাত্রী এসি চেয়ার কার ও ১০ জন যাত্রী এগজিকিউটিভ চেয়ারকারের টিকিট কেটেছেন| তেজস এক্সপ্রেস সম্পর্কে সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজার ডি কে শর্মা জানিয়েছেন, ‘মাটিতে চলা একটি বিমান|’
২০টি কামরার তেজস এক্সপ্রেসে রয়েছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি| যেমন, এলইডি টেলিভিশন, চা-কফি মেশিন এমনকি জৈব শৌচাগারের সুবিধাও| এছাড়াও ট্রেনে রাখা হয়েছে স্মোক ও ফায়ার ডিটেকশন যন্ত্র এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাও| এখানেই শেষ নয়, তেজসের বগিতে থাকছে জিপিএস ডিসপ্লে| আপাতত মুম্বই-গোয়া রুটে যাত্রা শুরু হলেও, দিল্লি-চণ্ডীগড় এবং দিল্লি-লখনউয়ের মধ্যেও চলবে তেজস এক্সপ্রেস|
তেজস এক্সপ্রেসের আসন ব্যবস্থা উন্নত মানের এবং আরও বেশি আরামদায়ক| এই ট্রেনের আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল ট্রেনের স্বয়ংক্রিয় দরজা| চেন্নাইয়ে ইন্ডিয়ান কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে তেজস এক্সপ্রেসের কামরাগুলি| রেল মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, নিরাপত্তার কথা মাথায় রেখে তেজস এক্সপ্রেসে বসানো হয়েছে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা|
বর্ষাকাল ছাড়া মুম্বই-গোয়া রুটে তেজস এক্সপ্রেস চলবে সপ্তাহে ৫ দিন| বর্ষার সপ্তাহে তিন দিন চলবে| থামবে দাদার, থানে, পানভেল, রত্নগিরি ও কুডাল স্টেশনে| ২০ কোচের এই ট্রেনে থাকছে একটি এগজিকিউটিভ এসি চেয়ার কার, সেই কামরায় ৫৬টি আসন রয়েছে| এছাড়া ১২টি এসি চেয়ার কার থাকছে, ৭৮টি আসন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top