News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা সুকলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, মামলা হলেও গ্রেপ্তার নেই
Image

নাবালিকা সুকলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, মামলা হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, বিরাশিমাইল, ২০ মে৷৷ নাবালিকা সুকল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ৷ ঘটনাকে কেন্দ্র করে কুমারঘাট থানার অধীন উজান দুধপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অভিযুক্ত প্রতিবেশী যুবককে পুলিশ ঘটনার চবিবশ ঘন্টা পরও গ্রেপ্তার করতে পারেনি৷ এনিয়ে পুলিশের ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ এদিকে, নাবালিকা মেয়েটির শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে৷
সংবাদে প্রকাশ, উজান দুধপুর গ্রামের এক নাবালিকা তথা স্থানীয় একটি প্রাথমিক সুকলের তৃতীয় শ্রেণীর ছাত্রী শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ সুকল থেকে বাড়ি ফিরছিল৷ একা একা বাড়িতে ফেরার সময় প্রতিবেশী মনু দের ছেলে টুটন দে (১৮) তাকে মুখে চাপা দিয়ে বাড়ির পাশেই অপেক্ষাকৃত নির্জন স্থানে জঙ্গল এলাকায় নিয়ে যায়৷ সেখানে নিয়ে গিয়ে টানা দুই ঘন্টা আটকে রাখে এবং দফায় দফায় ধর্ষণ করে৷ ঐ নাবালিকা একসময় অজ্ঞান হয়ে পড়ে৷ তার চোখে মুখে জল ছিটিয়ে কোনও রকমে জ্ঞান ফিরিয়ে আনে টুটন৷ তারপর তাকে বাড়িতে পাঠিয়ে দেয়৷ ঐ নাবালিকা তথা নয় বছরের মেয়েটি বাড়িত গিয়ে তার মাকে সমস্ত কথা খুলে বলে৷ ততক্ষণে মেয়েটির যৌনাঙ্গ দিয়ে প্রচন্ড রক্ত ক্ষরণ হতে থাকে৷ মেয়েটিক তার পরিবারের লোকজন দ্রুত বিরাশিমাইল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় কৈলাসহরস্থিত আরজিএম হাসপাতালে পাঠিয়ে দেয়৷ সেখানে তার চিকিৎসা চলে৷
এদিকে, এই ঘটনার বিবরণ দিয়ে মেয়েটির অভিভাবক কুমারঘাট থানায় একটি এফআইআর করেন৷ পুলিশ এফআইআর মূলে একটি মামলা নিয়েছে৷ মামলার নম্বর ৩৬/১৭৷ মামলাটি হয়েছে ইউএস ৩৪১, ৩৭৬ (২) (১) এবং পস্কো আইনের ৪০ ধারা মোতাবেক৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত টুটন দে-কে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে যায়৷ কিন্তু, ঘটনার পর থেকে অভিযুক্ত পালিয়ে আত্মগোপন করে আছে বলে পুলিশের বক্তব্য৷ এদিকে, পুলিশ তদন্তে নেমে চিকিৎসকদের সাথে কথা বলেছে এবং নিশ্চিত হতে পেরেছে যে ঐ নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে৷ এদিকে, শনিবার বিজেপি মহিলা মোর্চার এক প্রতিনিধি দল ঐ নাবালিকার বাড়িতে যায় এবং গোটা ঘটনা সম্পর্কে অবহিত হন৷ তারা অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবী জানিয়েছে পাশাপাশি পুলিশ যদি অভিযুক্তকে গ্রেপ্তার না করে তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে হুশিয়ারী দিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top