News Flash

  • Home
  • Uncategorized
  • এই মুহূর্তে তিন তালাক ছাড়া অন্য বিষয়ের শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট
Image

এই মুহূর্তে তিন তালাক ছাড়া অন্য বিষয়ের শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : তিন তালাক ছাড়া বহু বিবাহ, নিকাহ হালালা নিয়েও শুনানি হবে সুপ্রিম কোর্টে| তবে এই মুহূর্তে তিন তালাক ছাড়া অন্য বিষয়ের শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট| সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, এই মুহূর্তে তিন তালাক ছাড়া অন্য কোনও ইসু্য বিবেচনা করার সময় নেই| কিন্তু ভবিষ্যতে বহুবিবাহ ও নিকাহ হালালা-র মতো বিষয়গুলিকে বিচারাধীন করা যেতে পারে|
আজ কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি ও কয়েকজন বিশিষ্ট আইনজীবী সওয়াল করছিলেন| তাঁরা বিচারপতিদের বেঞ্চকে বলেন, তিন তালাকের পাশাপাশি অন্য বিষয়গুলোও বিবেচনা করা উচিত শীর্ষ আদালতের| কেননা তিন তালাকের অন্যতম অঙ্গ বহু বিবাহ ও নিকাহ হালালার মতো বিষয়গুলি| কিন্তু, প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ বলে, হাতে সময় কম| তাই সীমিত সময়ে সব বিষয়গুলি নিয়ে বিবেচনা এই মুহূর্তে সম্ভব নয়| ভবিষ্যতে আলোচনার জন্য এই বিষয়গুলি রাখা যেতে পারে| আপাতত তিন তালাক ইসু্য নিয়েই বিবেচনা করা হোক|
তিন তালাক ইসু্যর সাংবিধানিক বৈধতা রয়েছে কিনা শুধুমাত্র তা ঠিক করে রায় দেওয়ার কথা এই মামলার শুনানির শুরুতেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট| কয়েকদিন শুনানি চলার পরে কেন্দ্রের আবেদন জমায় পরায় এবার মুসলমান পুরুষের বহুবিবাহ ও নিকাহ হালালা নিয়েও পরে বক্তব্য শুনবে শীর্ষ আদালত| তবে আপাতত যে শুধুই তিন তালাকের সাংবিধানিক বৈধতা বিচার করে রায় দেওয়া হবে তা এদিন ফের স্পষ্ট করে দেওয়া হয়েছে| বলা হয়েছে, তিন তালাক, পুরুষের বহুগামিতা ও নিকাহ হালালা- এই তিনটি বিষয় আলাদা| বাকী দুটি নিয়ে পরে আবেদন করলে সুপ্রিম কোর্টে শুনানি হবে|
এদিন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি সওয়ালে বলেন, গোঁড়া ইসলামিক দেশগুলিও তিন তালাক প্রথা তুলে দিয়ে সংষ্কারের পথে হাঁটছে| অথচ ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশগুলিতে এখনও এই প্রথা চলছে| মুকুল রোহতাগি আরও বলেন, যদি শীর্ষ আদালত এই তিন প্রথা নিয়ে বিবেচনার নিষ্পত্তি করে, তাহলে কেন্দ্রীয় সরকার আইন আনবে|
প্রসঙ্গত, তিন তালাক ইসু্যতে বেশ কিছু পিটিশনের ভিত্তিতে গত বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্ট| দ্বিতীয় শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, মুসলিমদের মধ্যে বিয়ে ভাঙার পন্থা হিসেবে নির্দিষ্ট তিন তালাক জঘন্যতম প্রথা, যা কোনওভাবেই কাঙ্খিত নয়| যদিও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে আইনজীবী কপিল সিবাল বলেন, বিষয়টি মুসলিম বোর্ডের এক্তিয়ারভুক্ত| তাই সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করতে পারে না|
এদিকে, শুক্রবারের শুনানিতে রাম জেঠমালানি ও আরিফ মহম্মদ খানের মত বরিষ্ঠ আইনজীবী তিন তালাক নিষিদ্ধ করার পক্ষে জোরদার সওয়াল করেছেন| জেঠমালানি যখন এই প্রথার সংবিধানবিরোধী চেহারা তুলে ধরেছেন, আরিফ মহম্মদ খান তখন বলেছেন, আরব এলাকায় আগে শিশুকন্যাকে জ্যান্ত পুঁতে ফেলার প্রথা ছিল| তিন তালাক তারই সমতুল্য|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top