News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বদলীয় বৈঠকে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের
Image

সর্বদলীয় বৈঠকে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলিকে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ জানাল নির্বাচন কমিশন| ইভিএম -এ কারচুপির অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুক্রবার ডাকা সর্বদল বৈঠক হয় | দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবের এই বৈঠকে যোগ দেওয়া রাজনৈতিক দলগুলি কমিশনের কথা মানতে না চাওয়ায় এদিনর তাদের ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ জানায় কমিশন|
জানা গেছে, এদিনের বৈঠকে যোগ দেয় দেশের সাতটি জাতীয় এবং ৪৮টি আঞ্চলিক দল | সেখানেই কোনও পরিস্থিতিতেই ইভিএম হ্যাক করা সম্ভব নয় বলে এদিন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের বোঝানোর চেষ্টা করে নির্বাচন কমিশন| কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল তা মানতে অস্বীকার করলে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় নির্বাচন কমিশন|কমিশনের পক্ষ থেকে বলা হয়, ভোটযন্ত্রে কারচুপি করা সম্ভব, তা প্রমাণ করে দেখাক রাজনৈতিক দলগুলি| ইভিএমে পরীক্ষা চালাতে দেশের সাতটি জাতীয় এবং ৪৮টি আঞ্চলিক দলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি| আগামী রবি ও সোমবার এই দুদিন প্রত্যেককে সুযোগ দেওয়া হবে| সেখানে ইভিএমের গলদ বের করে দেখান|
প্রসঙ্গত যে কোনও নির্বাচনে যখন সম্ভবনাময় দলগুলি ভোটে হেরে যায় তখনই ইভিএম কারচুপির অভিযোগ ওঠে| সদ্য শেষ হওয়ায় পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে হারে গেরুয়া ঝড়ের সামনে উড়ে গিয়েছিল বিরোধী দলগুলি| যার পর বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস, আম আদমি পার্টি সহ অন্য দলগুলি| দিল্লি পুরভোটে মুখ থুবড়ে পড়ার পরও নতুন করে ইভিএম বিতর্ক খুঁচিয়ে তুলেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| আইআইটির ছাত্র হওয়ার সুবাদে কয়েক ঘণ্টার মধ্যে ইভিএম হ্যাক করে দেখিয়ে দিতে পারেন বলে হুংকার দেন কেজরি| এই অবস্থায় নির্বাচন কমিশন শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকে বোঝানোর চেষ্টা করে কোনওমতেই ইভিএম হ্যাক করা সম্ভব নয় | তবে বেশিরভাগ রাতনৈতিক দল কমিশনের কথা মানতে না চাওয়ায় উপস্থিত রাজনৈতিক দলগুলিকে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ জানায় কমিশন| এখন দেখার ইভিএম কারচুপির অভিযোগ তোলা রাজনৈতিক দলগুলি তাদের দাবি সত্যতা প্রমানে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top