News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতা থেকে মার্কিন ডলার এনেছিল চার বাংলাদেশী, প্রশ্ণের মুখে এয়ার ইন্ডিয়া
Image

কলকাতা থেকে মার্কিন ডলার এনেছিল চার বাংলাদেশী, প্রশ্ণের মুখে এয়ার ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ কলকাতা থেকে মার্কিন ডলার এনে সীমান্ত অতিক্রম করতে গিয়েই ধরা পড়ে চার

চার বাংলাদেশী

বাংলাদেশী৷ এই স্পষ্টিকরণ দিয়ে বিএসএফের পক্ষ থেকে এক প্রেস রিলিজ জারী করা হয়েছে বুধবার৷ বিএসএফের পাবলিক রিলেশন অফিসার তথা ডেপুটি কমান্ডেন্ট লক্ষ্য মেহেতা জানিয়েছেন, মঙ্গলবার ধৃত চার বাংলাদেশী নাগরিক স্বীকারোক্তি দিয়ে বলেছে যে তারা আট মে সকাল ১১টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানে আগরতলা থেকে কলকাতা গিয়েছিল৷ তারপর সেখান থেকে ২ লক্ষ ৩ হাজার ১০০ মার্কিন ডলার সংগ্রহ করে আট মে সন্ধ্যার বিমানে কলকাতা থেকে আগরতলায় ফিরে আসে৷ এই ডলার নিয়ে, চার বাংলাদেশী মঙ্গলবার শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টম স্টেশন দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে৷ সেখানেই তারা বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে৷
বিএসএফ প্রেস রিলিজে আরও জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ঐ চার

মার্কিন ডলার

বাংলাদেশী নাগরিককে আটক করে৷ ধৃতরা হল, আবুল কালাম আজাদ (১৯), পরিমহল সাহা (৩৭), মহম্মদ আলি (৩৭) এবং সাজিবুর রহমান (৪৬)৷ তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচাং থানা এলাকায়৷ ধৃতরা বিএসএফের কাজে স্বীকার করেছে যে, আট মে তারা শ্রীমন্তপুর এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে৷ বিএসএফের পক্ষ থেকে ধৃত চারজনকে আগরতলা ল্যান্ড কাস্টমস এর হাতে তুলে দিয়েছে৷ সংশ্লিষ্ট কতৃপক্ষ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে৷ জানা গিয়েছে, এই চার বাংলাদেশী নাগরিকের সাথে কলকাতার একটি চক্র জড়িত রয়েছে এই আন্তর্জাতিক মুদ্রা চোরাচালানে৷ ল্যান্ড কাস্টমস কতৃপক্ষ বিষয়টি নিয়ে কলকাতা অফিসের সাথেও যোগাযোগ করছে বলে জানা গিয়েছে৷ এদিকে, প্রশ্ণ উঠেছে, কলকাতা ও আগরতলা বিমান বন্দর কতৃপক্ষের নজর এড়িয়ে কিভাবে এই চোরাকারবারীরা বিপুল পরিমানে মার্কিন ডলার বহন করল৷ তাও আবার সরকার নিয়ন্ত্রিত একটি বিমান সংস্থার৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top