News Flash

  • Home
  • Uncategorized
  • ফ্লাইওভারে নিযুক্ত কর্মীদের গুন্ডামি নিগৃহীত এক ব্যক্তি
Image

ফ্লাইওভারে নিযুক্ত কর্মীদের গুন্ডামি নিগৃহীত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ ফ্লাইওভারের কাজের সাথে যুক্ত শ্রমিকদের দ্বারা শারীরিক ভাবে নিগৃহিত হলেন এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার শহরের মিলনচক্র এলাকায়৷ জানা গিয়েছে, সুভেন্দু চক্রবর্ত্তী নামে এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে বাইকে করে বটতলার দিকে আসছিলেন৷ তখন ফ্লাইওভারে কর্মরত শ্রমিকদের গাফিলতির দরুণ একটি রড ওপর থেকে তার সামনে পড়ে যায়৷ অল্পেতে তিনি রক্ষা পান৷ তিনি বাইক থামিয়ে সেখানে কর্মরত শ্রমিকদের কাছে গাফিলতির বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেই দুই শ্রমিক তাদের মাথা থেকে হেলমেট খুলে ঐ ব্যক্তিকে বেধরক আঘাত করতে থাকেন৷ তাতে তিনি মাথায় আঘাত পান৷ সঙ্গে সেঙ্গই খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ আসার আগেই সেখানে উপস্থিত জনগণ শ্রমিকদের গাফিলতি নিয়ে ক্ষোভ প্রদর্শন করেন৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে নিয়ে আসে৷ এদিকে, শ্রমিকরা এদিন যে ভঙ্গিমাতে অবতীর্ণ হয়েছে তাতে উপস্থিত জনতার মুখে একটাই কথা শোনা গিয়েছে, চোরের মায়ের আবার বড় গলা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top