News Flash

  • Home
  • Uncategorized
  • এনডিএ জোটে আরও গুরুত্ব চায় শিবসেনা, অমিত শাহকে জানালেন উদ্ধব ঠাকরে
Image

এনডিএ জোটে আরও গুরুত্ব চায় শিবসেনা, অমিত শাহকে জানালেন উদ্ধব ঠাকরে

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : এনডিএ জোটে আরও গুরুত্ব চায় শিবসেনা| রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণার আগে বড় শরিক বিজেপিকে শিবসেনাকে জানাতে হবে কাকে প্রার্থী করা হচ্ছে| তাছাড়া কেন্দ্রে ও মহারাষ্ট্রে মন্ত্রী পদ দেওয়া হোক শিবসেনাকে | বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে এমনটাই জানালেন সেনা নায়ক উদ্ধব ঠাকরে|

সামনেই রাষ্ট্রপতি নির্বাচন| তার আগে শিবসেনার সঙ্গে প্রাথমিক আলোচনা চেয়েছিলেন অমিত শাহ| উদ্ধব সাফ জানিয়ে দেন, হঠাত্ করে কারও নাম ঘোষণা হয়ে গেল, আর আমাদের তা সমর্থন করতে হবে, এমনটা যেন না হয়| কাকে প্রার্থী করতে চাইছেন, তা নিয়ে আগে আলোচনা হোক| শরিকদের সঙ্গে আলোচনার আগে সেই নাম ঘোষণার অর্থ হল শরিকদের অসম্মান করা| সেক্ষেত্রে আমাদের অন্য কিছু ভাবতে হবে|

এছাড়াও উদ্ধব ঠাকরে বিজেপির উপর আরও কয়েকটি শর্ত চাপিয়েছেন বলে জানা গেছে, সেগুলি হল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিবসেনাকে আরও গুরুত্ব দিতে হবে| সেখান থেকে মন্ত্রী নিতে হবে| মহারাষ্ট্রেও শিবসেনার মন্ত্রী বাড়াতে হবে| শিবসেনাসূত্রের দাবি, অমিত শাহ বিষয়টি নিয়ে দলে আলোচনা করবেন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top