News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে উৎখাত অবৈধ হাতে তৈরি অস্ত্র কারখানা, উদ্ধার বহু সরঞ্জাম
Image

অসমে উৎখাত অবৈধ হাতে তৈরি অস্ত্র কারখানা, উদ্ধার বহু সরঞ্জাম

গুয়াহাটি, ১২ এপ্রিল, (হি.স.) : নগাঁও-মরিগাঁও জেলার সীমান্তবর্তী ধিঙে অবৈধ হাতে তৈরি এক অস্ত্র কারখানা উৎখাত করেছে পুলিশ। মরিগাঁওয়ের ডিএসপি (প্রবেশনারি) কুলদীপ ভট্টাচার্যের নেতৃত্বে এক পুলিশ দলের অভিযানে এই অস্ত্র কারখানা উৎখাত করার পাশাপাশি আবদুল জলিল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি পয়েন্ট (.) ৯ এমএম পিস্তলের ১০ রাউন্ড গুলি, পয়েন্ট (.) থ্রি এইট পিস্তলের ছয় রাউন্ড গুলি, পয়েন্ট (.) ২২ পিস্তলের ১৫ রাউন্ড গুলি, নাইন এমএম পিস্তলের ২১টি নল, পয়েন্ট (.) টু টু পিস্তলের ২২টি নল এবং নানা সিরিজের রাইফেল তৈরির সরঞ্জাম।

পুলিশের এক সূত্র আজ বুধবার এই তথ্য দিয়ে জানান, গোয়েন্দা খবর ছিল, ধিং থানার অন্তর্গত খানবস্তিতে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির এক কারখানার রমরমা চলছে। সেই তথ্যের ওপর ভর করে গত সোমবার রাতে খানবস্তির বাসিন্দা আবদুল জলিলের বাড়িতে হানা দেন ধিঙের এক পুলিশ বাহিনী। এর নেতৃত্ব দেন ডিএসসপি কুলদীপ ভট্টাচার্য (প্রবেশনারি)।

আব্দুলের বাড়িতে হানা দিয়ে মোটেও বেগ পেতে হয়নি পুলিশের। নিজের বাড়িতেই কারখানা গড়ে একবারে খোলা কারবার চালাচ্ছিল ধৃত আবদুল জলিল। তার হাত ধরেই কাজিরঙা, মানস ইত্যাদি জাতীয় উদ্যান বা অভয়ারণ্যের চোরাশিকারি এবং সমাজবিরোধীদের কাছে চলে যেত অবৈধ আগ্নেয়াস্ত্র। সে এক-একটি বন্দুক ৫০ থেকে ৭০ হাজার টাকায় বিক্রি করত বলে তার জবানবন্দিতে জানিয়েছে ধৃত আবদুল জলিল।

আবদুলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র তৈরি ও তা বিক্রি আইনের ধারায় মামলা রুজু করে তার সঙ্গে জড়িত অন্যান্য দেশবিরোধীদের তথ্য জানতে পুলিশি প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top