News Flash

  • Home
  • Uncategorized
  • চলন্ত ট্রেন থেকে খুলে গেল ইঞ্জিন, আতঙ্ক কলকাতায়
Image

চলন্ত ট্রেন থেকে খুলে গেল ইঞ্জিন, আতঙ্ক কলকাতায়

কলকাতা, ১২ এপ্রিল (হি.স.): রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে ফের একবার উঠে গেল বড়সড় প্রশ্ন| এবার চলন্ত ট্রেন থেকে খুলে গেল ইঞ্জিন| ৱুধবার কলকাতা স্টেশন থেকে ছাড়ার পরই ট্রেনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অমৃতসরগামী অকাল তখত এক্সপ্রেসের ইঞ্জিন| বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অসংখ্য যাত্রী|

ৱুধবারের সকাল, ঘড়ির কাটায় তখন ৭.৪০ মিনিট হবে| কলকাতা স্টেশন থেকে ছাড়ে অমৃতসরগামী অকাল তখত এক্সপ্রেস| অভিযোগ, স্টেশন ছাড়ার পরই ট্রেনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইঞ্জিন| ট্রেনটি তখন ধীরগতিতে চলছিল বলেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে| এই ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট আটকে থাকে ট্রেন| এরপরে রেল কর্মীরা এসে সমস্যা মেটালে অকাল তখত এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে রওনা দেয়|

সকাল ৭.৪০ মিনিট, কলকাতা স্টেশন থেকে ছাড়ে কলকাতা-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস| কলকাতা ও দমদম স্টেশনের মাঝে যেতেই ঘটে বিপত্তি| ইঞ্জিনের কাফলিং খুলে গিয়ে কামরা থেকে সেটি বিচ্ছিন্ন হয়ে যায়| ট্রেনটির গতি সেই সময় কম থাকায় প্রথমে যাত্রীরা কিছুই ৱুঝতে পারেননি| পরে ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হয় তাঁদের কাছে| কি কারণে এই বিপত্তি ঘটেছে তার তদন্ত শুরু হয়েছে|

রেল কর্তৃপক্ষ অবশ্য ট্রেন থেকে ইঞ্জিন আলাদা হওয়ার অভিযোগ অস্বীকার করেছে| পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র দাবি করেছেন, ‘ট্রেন থেকে ইঞ্জিন আলাদা হওয়ার কোনও ঘটনাই ঘটেনি| ট্রেনের ইঞ্জিনের প্রেসার পাইপ খুলে গিয়েছিল| তা ঠিক করে দেওয়ার পর সকাল ৮.৩০ মিনিট নাগাদ ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়|’ তাঁর আরও দাবি, ইঞ্জিনের প্রেসার পাইপ খুলে যাওয়ায় যাত্রীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top