News Flash

  • Home
  • Uncategorized
  • নব সাক্ষরদের স্বাবলম্বী করতে দক্ষতার সব কর্মসূচীকে এক ছাতায় এনে ব্যাঙ্ক ঋণ
Image

নব সাক্ষরদের স্বাবলম্বী করতে দক্ষতার সব কর্মসূচীকে এক ছাতায় এনে ব্যাঙ্ক ঋণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ রাজ্যের নব সাক্ষরদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তাদের স্কিল ডেভেলপমেন্টের যে কর্মসূচী রূপায়িত হচ্ছে তা স্কিল ডেভেলপমেন্ট মিশনের সাথে যুক্ত করতে হবে৷ সমস্ত দক্ষতা বৃদ্ধির কর্মসূচীকে স্কিল ডেভেলপমেন্ট মিশনের আওতায় একই ছাতার নীচে আনতে হবে৷ সাক্ষরতার পাশাপাশি তাদের আর্থিক উপার্জনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে স্ব-সহায়ক দল গঠন করতে হবে৷ এই আর্থিক উপার্জনের প্রশ্ণে তাদের নিয়ে গঠিত স্ব-সহায়ক দলগুলো যাতে সহজে ব্যাঙ্কের ঋণ পেতে পারে সেজন্যও পরিকল্পনা নিতে হবে৷ মঙ্গলবার মহাকরণে কনফারেন্স হলে রাজ্য সাক্ষরতা মিশনের সাধারণ পর্ষদের সভায় এ কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নব সাক্ষরদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শেষে তাদের ঋণপ্রাপ্তির বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্যের স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ককে এর সঙ্গে যুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন৷ এক্ষেত্রে মহিলাদের বেশি করে এই আর্থিক স্বনির্ভরতার কর্মসূচীর সঙ্গে যুক্ত করার জন্যও উদ্যোগ গ্রহণ করতে জেলা সাক্ষরতা কমিটিগুলিকে পরামর্শন দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
রাজ্য সাক্ষরতা মিশনের উদ্যোগে নব সাক্ষরদের জন্য পঞ্চম শ্রেণীর উপযোগী যে পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে সেখানে পরিস্কার-পরিচ্ছন্নতা, সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ এবং পরিবেশ সচেতনতার বিষয়সমূহ যুক্ত করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷ স্বেচ্ছা রক্তদান, চক্ষুদান, মরণোত্তর দেহদান, মহিলাদের প্রতি সম্মানজ্ঞাপন, বৃক্ষরোপন প্রভৃতি জনসচেতনতামূলক বিষয়গুলো পাঠ্যক্রমে যুক্ত করতে বলেছেন তিনি৷
উল্লেখ্য, রাজে্যর নব সাক্ষরদের এখন পঞ্চম শ্রেণীতে পাঠদানের জন্য রাজ্য সাক্ষরতা মিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যের আটটি জেলাতেই এজন্য নব সাক্ষরদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে৷ আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, আমাগী মে মাস থেকেই পঞ্চম শ্রেণরীর পাঠদানের কাজ শুরু হবে এবং মে মাসের প্রথম সপ্তাহেই বইও সরবরাহ করা হবে৷ রাজ্য সাক্ষরতা মিশনের আজকের সভায় উপস্থিত জিলা পরিষদের সভাধিপতি এবং জেলাশাসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১৫ সেপ্ঢেম্বরের মধ্যে ৫৮টি ব্লক এবং সমস্ত পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকায় অন্ততপক্ষে একটি করে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ৫৮টি ব্লকে এই রক্তদান শিবিরের আয়োজনের দায়িত্বে থাকবেন জিলা পরিষদের সভাধিপতিগণ এবং পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকার দায়িত্বে থাকবেন জেলাশাসকগণ৷
মুখ্যমন্ত্রী মানিক সরকারের পৌরোহিত্যে মহাকরণে অনুষ্ঠিত রাজ্য সাক্ষরতা মিশনের সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, অর্থমন্ত্রী ভানুলাল সাহা, আট জেলার সভাধিপতিগণ, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন, প্রধান সচিব ডা রাকেশ সারোয়াল, সচিব সমরজিৎ ভৌমিক ও কে ডি চৌধুরী, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির দেব, আট জেলার জেলাশাসক ও অন্যান্য পদস্থ আধিকারিকগণ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top