News Flash

  • Home
  • Uncategorized
  • আইন করে দেশ জুড়ে গোহত্যা বন্ধ করার ডাক দিলেন মোহন ভাগবত
Image

আইন করে দেশ জুড়ে গোহত্যা বন্ধ করার ডাক দিলেন মোহন ভাগবত

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.) : দেশ জুড়ে গোহত্যা বন্ধ করার ডাক দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধানপ্রধান মোহন ভাগবত। রবিবার দিল্লিতে মহাবীর জয়ন্তী অনুষ্ঠানে তিনি বলেন, গোহত্যা নিষিদ্ধ করতে সারা দেশে আইন লাগু হওয়া জরুরি। তবে তাঁর মতে গো রক্ষার নামে হিংসা কখনওই কাম্য নয়। আইন মানা উচিত সব সময়।

সম্প্রতি রাজস্থানের আলোয়ারে গো রক্ষকদের হাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠে। গরু চোরাচালানের অভিযোগে ওই ব্যক্তিকে গো রক্ষকরা হত্যা করেছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে বলতে গিয়ে মোহন ভাগবত জানিয়েছেন, গো রক্ষার নামে কেউ আইন নিজের হাতে তুলে নেবে সেটা কখনওই কাম্য নয়। আইনের আওতায় থেকেই যা করার করা উচিত।একইসঙ্গে তাঁর দাবি, গোটা দেশে গোহত্যা বিরোধী আইন কার্যকর করতে হবে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার রাজ্যজুড়ে বেআইনি কসাইখানা বন্ধ করে দিয়েছে। গোহত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন। গুজরাট সরকারও জানিয়ে দিয়েছে, গোহত্যা রুখতে আরও কঠোর সাজা চালু করতে চলেছে তারা। যদিও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অবশ্য গোমাংস ভক্ষণ নিষিদ্ধ নয়।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top