নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): স্টক খালি করতে ছাড়ের ঘোষণা দেশের দুই প্রধান মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা হিরো মোটোকর্প এবং হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই) | হিরো তাদের বিএস-৩ টু-হুইলারের ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে| ডিলাররা জানিয়েছেন, কোম্পানি তাদের স্কুটারের ক্ষেত্রে ১২,৫০০ টাকা, প্রিমিয়াম বাইকগুলির ক্ষেত্রে ৭,৫০০ হাজার ও কম দামের বাইকগুলির ক্ষেত্রে ৫ হাজার টাকা ছাড় দিচ্ছে| অন্যদিকে, এইচএমএসআই তাদের বিএস-৩ স্কুটার ও বাইকের ওপর ১০ হাজার টাকার ছাড় দিচ্ছে| দুটি কোম্পানিই জানিয়েছে, মজুত থাকা পর্যন্ত বা ৩১ মার্চ পর্যন্ত এই অফার চালু থাকবে|
প্রসঙ্গত, পরিবেশ দূষণরোধে আগামী ১ এপ্রিল থেকে দেশজুড়ে ভারত স্টেজ-৩ (বিএস-৩) গাড়ির বিক্রি ও রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট| এর পরিপ্রেক্ষিতে স্টক খালি করতেই ছাড়ের ঘোষণা দেশের দুই প্রধান মোটরসাইকেল নির্মাণকারী সংস্থার | সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে বিএস-৩ মাপকাঠি মেনে তৈরি প্রায় ৮ লক্ষ গাড়ির মজুত নিয়ে সংকটে পড়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলি| এরমধ্যে মোটরসাইকেলের মজুতের সংখ্যাই ৬.৭ লক্ষ| ডিলাররা জানিয়েছেন, এই অবস্থায় নজিরবিহীন ডিসকাউন্ট দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মজুত গাড়িগুলির যতটা বেশি সম্ভব বিক্রি করাই আপাতত লক্ষ্য কোম্পানিগুলির| ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্সের পক্ষ থেকে এই ধরনের ছাড়কে নজিরবিহীন বলে মন্তব্য |

স্টক খালি করতে ছাড়ের ঘোষণা হিরো ও এইচএমএসআই-এর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















