বেঙ্গালুরু, ১৪ মার্চ (হি.স.): বেঙ্গালুরুর দক্ষিণ-পূর্বে বোম্মাস্যান্ডরা এলাকায় বিজেপি কাউন্সিলরকে কুপিয়ে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| নিহত বিজেপি কাউন্সিলরের নাম হল ভাসু ওরফে কিত্তাগানাহাল্লি ভাসু (৩৮)| পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল তখন ৫টা হবে, বেঙ্গালুরুর সূর্য সিটি থানা এলাকায় ভাসুর গাড়ি প্রথমে আটকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| এরপর গাড়ি থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে খুন করে আততায়ীরা| রক্তাক্ত অবস্থায় ভাসুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন|
বেঙ্গালুরু রুরাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিনীত সিং জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে| অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খোঁজ চলছে| এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, সিদ্দারামাইয়া সরকারের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত| উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে কুপিয়ে খুন করা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর এক কর্মীকে|
বেঙ্গালুরুতে বিজেপি কাউন্সিলরকে কুপিয়ে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















