News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুতে বিজেপি কাউন্সিলরকে কুপিয়ে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

বেঙ্গালুরুতে বিজেপি কাউন্সিলরকে কুপিয়ে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ

বেঙ্গালুরু, ১৪ মার্চ (হি.স.): বেঙ্গালুরুর দক্ষিণ-পূর্বে বোম্মাস্যান্ডরা এলাকায় বিজেপি কাউন্সিলরকে কুপিয়ে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| নিহত বিজেপি কাউন্সিলরের নাম হল ভাসু ওরফে কিত্তাগানাহাল্লি ভাসু (৩৮)| পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল তখন ৫টা হবে, বেঙ্গালুরুর সূর‌্য সিটি থানা এলাকায় ভাসুর গাড়ি প্রথমে আটকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| এরপর গাড়ি থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে খুন করে আততায়ীরা| রক্তাক্ত অবস্থায় ভাসুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন|
বেঙ্গালুরু রুরাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিনীত সিং জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে| অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খোঁজ চলছে| এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, সিদ্দারামাইয়া সরকারের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত| উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে কুপিয়ে খুন করা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর এক কর্মীকে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top