News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন বিজেপি কার্যালয়ে
Image

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন বিজেপি কার্যালয়ে

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও একাত্ম মানববাদের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। আজ কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিজেপি নেতৃবৃন্দ। তাঁর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বক্তব্যে বিজেপি নেতৃত্ব বলেন, রাজস্থানের একটি সাধারণ গ্রামে জন্মগ্রহণ করেও দীনদয়াল উপাধ্যায় তাঁর চিন্তা, নীতি ও আদর্শের মাধ্যমে ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ছাপ রেখে গিয়েছেন। তাঁর প্রবর্তিত ‘একাত্ম মানববাদ’ বিজেপির আদর্শ ও রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি বলেও উল্লেখ করা হয়।

বক্তারা দাবি করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচির মধ্যে দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদের দর্শনের প্রতিফলন রয়েছে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষের উন্নয়নে ‘অন্ত্যোদয়’-এর ভাবনাকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও কর্ম শুধু বিজেপির কার্যকর্তাদের জন্য নয়, দেশের সমাজজীবন ও রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয়। দেশ, সমাজ ও মানুষের জন্য তাঁর নিরলস কাজ এবং দেশাত্মবোধ আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

দলের কার্যকর্তাদের উদ্দেশে নেতৃত্বের আহ্বান, দীনদয়াল উপাধ্যায়ের জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন সম্পর্কে আরও বেশি করে জানা এবং তাঁর আদর্শকে মানুষের কাছে তুলে ধরা। তাঁর নীতি, আদর্শ ও চিন্তাধারা দলের কার্যকর্তাদের জন্য অনুপ্রেরণার উৎস বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে দীনদয়াল উপাধ্যায়ের ‘একাত্ম মানববাদ’ ও ‘অন্ত্যোদয়’-এর ভাবনাকে সামনে রেখে সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের কল্যাণে কাজ করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

Releated Posts

মতিনগরে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ

সোনামুড়া, ২৫ সেপ্টেম্বর: মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইকে উত্তর ত্রিপুরার জল সংরক্ষণ উদ্যোগের প্রদর্শন

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক ২০২৬-এ উত্তর ত্রিপুরা জেলার জল সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা…

ByByReshmi Debnath Sep 24, 2026

নারাউড়া এলাকায় বিশাল অজগর উদ্ধার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: বিশালগড়ের নারাউড়া এলাকা থেকে উদ্ধার হল বিশাল আকারের একটি অজগর সাপ। বৃহস্পতিবার দুপুরে এলাকায় অজগরটি…

ByByReshmi Debnath Sep 24, 2026

জিএপি তহবিল বন্ধে বছরে প্রায় ৪,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি: অর্থমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশের পর রাজ্যগুলির জন্য গ্যাপ অ্যাসিস্ট্যান্স ফর স্টেটস বা জিএপি তহবিল বন্ধ…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ, পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ২৪ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুরে এ বার দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ হতে চলেছে সোমনাথ মন্দিরের আদলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

Leave a Reply

Scroll to Top