News Flash

  • Home
  • Uncategorized
  • মূল্যবান কাঠসহ ২৫ লক্ষ টাকার মালপত্র উদ্ধার চড়িলাম রেঞ্জে এলাকায়
Image

মূল্যবান কাঠসহ ২৫ লক্ষ টাকার মালপত্র উদ্ধার চড়িলাম রেঞ্জে এলাকায়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ মার্চ৷৷ বৃহস্পতিবার সকাল দশটায় গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট বন বিভাগের রেঞ্জার কর্ণজিৎ সাহা, ফরেস্টার বিশ্বজিৎ শীল সহ অন্যন্য বনকর্মীরা এলাকায় ওতপেতে বসে থাকে৷ ঐ এলাকায়  তল্লাশি চালিয়ে বহু দামি গাচের লক, দুটি গাড়ির মধ্যে  একটি মারুতি ভ্যান টি আর০৩-০২৮৩ আর অপরটি টিআর- ০১এম- ১৬৬২ একটি জেনারেটর এবং একটি করাত(সমিল) উদ্ধার করা হয়েছে৷ যার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা হবে বলে জানান৷ এই উদ্ধারকার্যে নিয়োজিত বিভাগীয় কর্মীদের ধন্যবাদও জানিয়েছেন বন দপ্তরের আধিকারিক তথা পৌষালী রায়৷ গাড়ি সমেত অন্যান্য বনজ সম্পদ সহ স মিল জেনারেটর গুলো চড়িলাম রেঞ্জ অফিসে এনে বাজেয়াপ্ত করা হয়৷  চোরাকারবারীদের অর্থাৎ বন দপ্তরের বিরুদ্ধে তল্লাশি  অভিযান চালানোর ব্যাপারটা খুব সহজ নয় অত্যন্ত ঝঁুকিপূর্ণ৷  তাই পুলিশ ও বন কর্মীদের যৌথ অভিযানে বৃহস্পতিবার বড়সড় সাফল্য পায় চড়িলাম রেঞ্জ অফিসের কর্মীরা৷ কিছু কিছু মানুষ বলেন সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে বিভিন্ন জায়গায় অবৈধ করাতকম(সমিল) গড়ে উঠেছে৷ সমিলগুলি আইন বিধি লঙ্ঘন করে অবৈধভাবে হচ্ছে এতে পরিবেশ হুমকির মুখে পড়ে অর্থনীতির  ভারসাম্য হারাচ্ছে৷ সিপাহিজলা জেলার বহু স্থানে গড়ে উঠেছে এসব অবৈধ  সমিল স্থাপন৷ চোরাইকাঠ পাচার করতে দেখা গেছে৷  রাতের আঁধারে বনদস্যুরা  চোরাই করা কাঠ রূপান্তরিত করে বিক্রি করে আসছে৷  বন বিভাগের কর্মকর্তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের কিছুদর্নীতিবাজ কর্মকর্তার কর্মচারীকে ম্যানেজ করে এসব সমিল গুলো চালাচ্ছে৷  নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মালিক বলেন বনবিভাগের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রশাসনের লোকজনকে ম্যানেজ করেই এসব সমিল চালানো হচ্ছে৷  এসব দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার কড়া অবস্থানের কোনও প্রভাব এদের ওপর আঁচ পড়েনি৷  এরা ওদের কুকর্মে অবিচল অটল৷ বুদ্ধিজীবী মহল মনে করেন সরকার যদি গুপ্তচর নিয়োগ করেএসব  দুর্নীতিগ্রস্তদের একে একে জালে পোড়ার কাজও চালাতো তবে বন দপ্তরের সাফল্য কেউ রুখতে পারত না৷ এব্যাপারে বন আধিকারিকরা জানান আমরা চেষ্টা করলে বনদস্যুদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের এবং এই অভিযান আমরা চালিয়ে যাবো৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top