News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ
Image

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ফাজিল থিয়োলজি পরীক্ষার প্রথম দিনে আজ ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা৷ রাজ্যের মোট ৫৬টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মধ্যে যে কয়েকটি পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তাতে জানা যায় সে সব পরীক্ষা কেন্দ্রের অবস্থা শান্তিপূর্ণ ছিল৷ কৈলাসহর কেন্দ্রে অসুদপায় অবলম্বনের দায়ে আজ একজন কন্টিনিউইং পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে৷ অবশ্য সব পরীক্ষাকেন্দ্রের সব তথ্য এই সংবাদ প্রেরণ পর্যন্ত পাওয়া যায়নি৷ আজকের এই পরীক্ষায় পর্ষদের  সভাপতি মহারাণী তুলসীবতী, পর্ষদ সচিব উমাকান্ত ইংলিশ মিডিয়াম এবং উপ সচিব অরুন্ধতীনগর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন৷ আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সচিব  এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top