News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নাবালিকার নাম ডি সম্পারি ত্রিপুরা (১৩)। সে স্থানীয় পিএম শ্রী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পারি সাব্রুম মহকুমার ইস্ট লুডুয়ার নতুন পুনর্বাসন কলোনির বাসিন্দা তথা এসপিও জওয়ান কিশোর ত্রিপুরার কন্যা। সে সাব্রুমের ৮ নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ বসাকের বাড়িতে ভাড়া থাকত। জানা গেছে, ঘটনার আগের রাতে সে তার এক বান্ধবীর সঙ্গে রাত্রিযাপন করেছিল। সেখান থেকে ভোররাতে নিজের ভাড়া বাড়িতে ফিরে আসে। পরবর্তীতে ঘরের ভেতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়েই সাব্রুম থানার পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয়েছে বিলোনিয়ার ফরেনসিক টিমকে। ফরেনসিক প্রতিনিধিরা এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহের কাজ শুরু করবেন।

ভোররাতের এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মৃতার পরিবার ও আত্মীয়-স্বজনেরা। ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে— তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top