News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা
Image

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন অগ্নিবীণা কমিউনিটি হলে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ৬৫তম জাতীয় শিক্ষক দিবস। ভারতচন্দ্রনগর ব্লক ও বিলোনিয়া পুর পরিষদ এলাকার বিদ্যালয়গুলিকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার দুপুর ১২টা নাগাদ প্রদীপ প্রজ্বলন এবং প্রয়াত রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জাতীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, রামঠাকুর কলেজের অধ্যাপক মৌসম ভট্টাচার্য, ভারতচন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পুতুল পাল বিশ্বাস, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিমল দাস, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক জীবন দাসসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, শিক্ষকরা সমাজ ও দেশ গড়ার কারিগর। শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সচল রাখছেন। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের নেশার কুফল ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন। একজন শিক্ষক জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম বাহক বলেও মন্তব্য করেন বক্তারা।

আলোচনা পর্বের পর অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয়। অতিথিদের হাত দিয়ে অনুষ্ঠানে মোট ২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা জানানো হয়।

এদিন বিলোনিয়া শহর ও সংলগ্ন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষক দিবসের এই আয়োজনকে ঘিরে শিক্ষক মহলে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

Leave a Reply

Scroll to Top