News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ঊনকোটি নার্সিং হোমের বিরুদ্ধে ফের প্রতারণার অভিযোগ, সরব রোগীর পরিজন
Image

সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ঊনকোটি নার্সিং হোমের বিরুদ্ধে ফের প্রতারণার অভিযোগ, সরব রোগীর পরিজন

কৈলাসহর, ৩ সেপ্টেম্বর: চিকিৎসার নামে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ফের সংবাদ শিরোনামে কৈলাসহরের ঊনকোটি নার্সিং হোম। এবার সরকারি হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচারের পর নার্সিং হোম কর্তৃপক্ষের বক্তব্যের বিরুদ্ধে সরব হলেন রোগীর পরিজনরা।

কৈলাসহরের ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলকাস মিয়ার বোন আয়াতুন বিবি অসুস্থ হয়ে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চিকিৎসার জন্য ঊনকোটি নার্সিং হোমে যান। আলকাস মিয়ার অভিযোগ, সেখানে চিকিৎসার নামে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কায় তিনি বোনের অস্ত্রোপচার না করিয়েই তাঁকে বাড়িতে নিয়ে যান। পরবর্তী সময়ে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে ঊনকোটি জেলা হাসপাতালে আয়াতুন বিবির বিনামূল্যে অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে পরিবারের দাবি।

এর আগে কয়েকদিন পূর্বে সংবাদ প্রতিনিধিদের কাছে এসে আলকাস মিয়া ঊনকোটি নার্সিং হোমের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি নার্সিং হোমটিকে ‘নার্সিং হোম নয়, কসাইখানা’ বলে অভিযোগ করেন এবং রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করা হয় বলে দাবি করেন।

এই বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই ঊনকোটি নার্সিং হোমের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেন সিইও রাজীব রায়। তিনি আলকাস মিয়ার সমস্ত অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেন। রাজীব রায়ের বক্তব্য অনুযায়ী, গত ৮ আগস্ট আলকাস মিয়া তাঁর বোন আয়াতুন বিবিকে চিকিৎসার জন্য নার্সিং হোমে নিয়ে এসেছিলেন। সঙ্গে একটি ইউএসজি রিপোর্টও ছিল এবং সেই রিপোর্টে অ্যাপেন্ডিক্সের উল্লেখ ছিল বলে দাবি করেন তিনি।

এদিকে, পরবর্তীতে গত ২৬ আগস্ট আয়াতুন বিবিকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান আলকাস মিয়া। কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পরদিন, ২৭ আগস্ট সরকারি হাসপাতালেই আয়াতুন বিবির অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করেন চিকিৎসক পল্লব দেববর্মা।

অন্যদিকে, নার্সিং হোমের সিইও রাজীব রায়ের সাংবাদিক সম্মেলনের বক্তব্যের পর ফের ক্ষোভ প্রকাশ করেছেন আলকাস মিয়া ও তাঁর ভাই সাদ্দাম হোসেন। ২ সেপ্টেম্বর আয়াতুন বিবিকে সরকারি হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার আগে জেলা হাসপাতালে স্থানীয় সংবাদ প্রতিনিধিদের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন তাঁরা।

আলকাস মিয়ার দাবি, পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী, ঊনকোটি জেলার অভিভাবক মন্ত্রী, জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পরই নার্সিং হোম কর্তৃপক্ষ ‘মিথ্যার আশ্রয় নিয়ে’ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আলকাস মিয়ার প্রশ্ন, তাঁর বোনের অ্যাপেন্ডিক্সের সমস্যা না থাকলে তিনি কেন অস্ত্রোপচারের জন্য চাপ দেবেন? তাঁর দাবি, তিনি বিষয়টি নিয়ে সম্পূর্ণ সচেতন ছিলেন এবং সেই কারণেই বোনকে শেষ পর্যন্ত সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছেন।

অন্যদিকে, আলকাস মিয়ার ভাই সাদ্দাম হোসেনও ঊনকোটি নার্সিং হোমের সিইওর সাংবাদিক সম্মেলনের বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, সাংবাদিক সম্মেলনে গ্রামের মানুষকে অপমান করা হয়েছে। গ্রামের মানুষ কিছু বোঝেন না বা সংবাদমাধ্যম ও প্রশাসনের কাছে অভিযোগ জানাতে জানেন না, এমন ধারণা প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সাদ্দাম হোসেনের প্রশ্ন, গ্রামের মানুষ যদি নিজেদের সমস্যার কথা প্রশাসন ও সংবাদমাধ্যমের কাছে জানাতেই না পারেন, তাহলে গ্রামে কি ‘ভূত’ বসবাস করে? পুরো ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি সামনে আনার দাবি জানিয়েছেন তাঁরা।

রোগীর পরিবারের অভিযোগ এবং ঊনকোটি নার্সিং হোম কর্তৃপক্ষের পাল্টা বক্তব্য ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Releated Posts

চুক্তির শর্ত পূরণের দাবিতে সরব আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন, ৭২ ঘণ্টার বনধের ডাক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ২০২৪ সালে স্বাক্ষরিত চুক্তির শর্তগুলি দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২…

ByByReshmi Debnath Sep 3, 2026

বনাঞ্চলের কাঠ পাচারের অভিযোগ, উদ্ধার প্রায় ২০ ফুট সেগুন কাঠ

আগরতলা, ৩ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরা ও ধলাই জেলার বিভিন্ন বনাঞ্চল থেকে মূল্যবান গাছ কেটে অবৈধভাবে কাঠ পাচারের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 3, 2026

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ডায়ালাইসিস বেডে রোগী, বিদ্যুৎহীন ইউনিট, ধর্মনগর জেলা হাসপাতালে ব্যাকআপ নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ সেপ্টেম্বর: একদিকে ডায়ালাইসিস বেডে শুয়ে রোগী, অন্যদিকে বিদ্যুৎহীন ইউনিট। জীবনরক্ষাকারী চিকিৎসা পরিষেবার মাঝেই ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ের  বিজেপি নেতৃত্বদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদারে খোয়াই জেলার নেতৃত্ববৃন্দকে নিয়ে…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ধর্মনগরে যুব কংগ্রেসের ডেপুটেশন, সাময়িক পথ অবরোধ

ধর্মনগর, ২ সেপ্টেম্বর: ধর্মনগর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে পানীয় জলের সংকট, অনিয়মিত সরবরাহ ও নিম্নমানের জল সরবরাহের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 2, 2026

Leave a Reply

Scroll to Top