News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য
Image

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে এক ব্যক্তি। বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মানসিক যন্ত্রণার কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়দের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতোই খাওয়াদাওয়া শেষে সমরজিৎ বসু নিজের ঘরে ঘুমাতে চলে যান। পরিবারের অন্যান্য সদস্যদের অজান্তেই রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।

বুধবার সকাল প্রায় ৯টা নাগাদ ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন বাসিন্দা মিলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, সমরজিৎ বসু দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে তাঁর আত্মহত্যার সঙ্গে অসুস্থতার সরাসরি কোনো যোগসূত্র ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

l

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ডায়ালাইসিস বেডে রোগী, বিদ্যুৎহীন ইউনিট, ধর্মনগর জেলা হাসপাতালে ব্যাকআপ নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ সেপ্টেম্বর: একদিকে ডায়ালাইসিস বেডে শুয়ে রোগী, অন্যদিকে বিদ্যুৎহীন ইউনিট। জীবনরক্ষাকারী চিকিৎসা পরিষেবার মাঝেই ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ের  বিজেপি নেতৃত্বদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদারে খোয়াই জেলার নেতৃত্ববৃন্দকে নিয়ে…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ধর্মনগরে যুব কংগ্রেসের ডেপুটেশন, সাময়িক পথ অবরোধ

ধর্মনগর, ২ সেপ্টেম্বর: ধর্মনগর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে পানীয় জলের সংকট, অনিয়মিত সরবরাহ ও নিম্নমানের জল সরবরাহের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 2, 2026

গরু চোর সন্দেহে প্রকাশ্যে পিটিয়ে খুন, কল্যাণপুরে চাঞ্চল্য

কল্যাণপুর, ২ সেপ্টেম্বর: গরু চোর সন্দেহের বশে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণপুর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

কৃষকের জমিতে হামলা, উপড়ে ফেলা হল ২০০ বেগুন গাছ

তেলিয়ামুড়া, ২ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে কৃষিজমিতে প্রবেশ করে প্রায় ২০০টি বেগুন গাছ উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ, মধুপুর পুলিশের জালে বাংলাদেশি নাগরিকসহ দুই

বিশালগড়, ২ আগস্ট: অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। দালালের…

ByByReshmi Debnath Sep 2, 2026

Leave a Reply

Scroll to Top