News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে: মুখ্যমন্ত্রী
Image

মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট: গত তিনটি অর্থবছরে রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশনে মোট ৭টি মহিলা হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশনে সব মিলিয়ে ৯০টি মহিলা হেল্প ডেস্ক কার্যকর রয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক সুদীপ সরকারের এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.)

মানিক সাহা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে কোনও রিপোর্ট। এফআইআর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে তদন্ত শুরু করার জন্য সমস্ত থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাগুলির নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য এসডিপিও, ডিএসপি এবং অন্যান্য সিনিয়র অফিসারদের সুপারভাইজরি অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। সুপারভাইজরি অফিসারদের তদন্ত নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং সময়মতো চার্জশিট দাখিল করতে বলা হয়েছে।

এছাড়াও সমস্ত জেলায় পৃথক মহিলা পুলিশ স্টেশন স্থাপন করা হয়েছে। সমস্ত মহিলা পুলিশ স্টেশন এবং মহিলা হেল্প ডেস্কে কর্মরত পুলিশ কর্মীদের মহিলা সংক্রান্ত অভিযোগ পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, তদন্তকারী আধিকারিকরা প্রমাণ সংগ্রহের জন্য মোবাইল ফরেন্সিক, অন্যান্য প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করছেন। সমস্ত পুলিশ স্টেশনের পক্ষ থেকে নিয়মিতভাবে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এসব কর্মসূচিতে অস্ত্র আইনের আইনি বিধান, গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত বিএনএস-এর প্রাসঙ্গিক বিধানসমূহ সম্পর্কে সচেতন করা হচ্ছে।

Releated Posts

সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিপ্লব দেব, নেতৃত্বের সঙ্গে বৈঠক

আগরতলা, ৩১ আগস্ট: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে…

ByByReshmi Debnath Aug 31, 2026

ত্রিপুরায় ২৮ সেপ্টেম্বর টিটিএএডিসির ভিলেজ কমিটি নির্বাচন, গণনা ৫ অক্টোবর

আগরতলা, ৩১ আগস্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৮ সেপ্টেম্বর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল-এর অধীন…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

প্রাক্তন ডিজিপির ‘সুইসাইড নোট’ লোপাটের অভিযোগ, তথ্য গোপনের অপরাধে মুখ্যমন্ত্রীকে বহিষ্কারের দাবি সুদীপ রায় বর্মনের

আগরতলা, ৩১ আগস্ট: প্রাক্তন ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার ডিজিপির…

ByByReshmi Debnath Aug 31, 2026

ট্রাফিক আইন লঙ্ঘনে বাড়ছে জরিমানা, তিন বছরে আয় ৫২ কোটি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গত তিন অর্থবছরে ত্রিপুরা সরকার মোট ৫২ কোটি ৪ লাখ ৭১…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

বাংলাদেশে পাচারের আগেই মতিনগরে উদ্ধার ৭৭৭ কেজি গাঁজা, কালোবাজারি মূল্য প্রায় ১৫ কোটি টাকা

আগরতলা, ৩১ আগস্ট: বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। সোনামুড়া থানার…

ByByReshmi Debnath Aug 31, 2026

ডিজিপির সুইসাইড নোট বিতর্কে বিধানসভা থেকে বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৩১ আগস্ট: ত্রিপুরা বিধানসভার ১৩তম বিধানসভার ১০ম অধিবেশনের তৃতীয় দিনে আজ হাইভোল্টেজ পরিস্থিতির সৃষ্টি হয়। ডিজিপি অনুরাগ…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

২০৪.৪৫ কিলোমিটার রাস্তা ইতিমধ্যেই ডাবল লেনে উন্নীত, আরও রাজ্য সড়ক সম্প্রসারণের উদ্যোগ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩১ আগস্ট: ত্রিপুরায় ইতিমধ্যেই ২০৪.৪৫ কিলোমিটার রাস্তা ডাবল লেনে উন্নীত করা হয়েছে। বাকি রাজ্য সড়কগুলিও পর্যায়ক্রমে ডাবল…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

আত্মহত্যার নোট ‘গায়েব’ নিয়ে বিধানসভায় তুমুল হইচই, প্রশ্নের মুখে প্রাক্তন ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর তদন্ত

আগরতলা, ৩১ আগস্ট: ত্রিপুরা বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে সোমবার প্রাক্তন ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুকে ঘিরে…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

নিয়োগ প্রক্রিয়া থামবে না, শূন্যপদ পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ আগস্ট: প্রযুক্তিগত সমস্যার কারণে মাঝে মধ্যে কিছু জটিলতা তৈরি হলেও রাজ্যে সরকারি নিয়োগ প্রক্রিয়া কোনওভাবেই বন্ধ…

ByByReshmi Debnath Aug 30, 2026

Leave a Reply

Scroll to Top