News Flash

  • Home
  • Uncategorized
  • পচা খাদ্য সামগ্রী বিক্রি করায় দোকান মালিককে গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ কড়ইমুড়ায়
Image

পচা খাদ্য সামগ্রী বিক্রি করায় দোকান মালিককে গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ কড়ইমুড়ায়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ ফেব্রুয়ারী৷৷ শুক্রবার সকাল ১০ টায় কড়ইমুড়া বাজারে বিশালগড় বক্সনগর সড়কের উপর এলাকাবাসীরা অবরোধ করে৷ অবরোধাকারীদের দাবী বিশালগড় লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের দোকান থেকে সামাজিক অনুষ্ঠানে পঁচা পায়েসের ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা যে চক্রান্ত করছে তাতে ক্ষুব্ধ হয়ে দোকান মালিক ও কর্মচারীদের গ্রেপ্তারের দাবীতে এই অবরোধ বলে জানা গেছে৷
পঁচা পায়েস পিরিয়ে আনা চারজন যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছিল৷ পরে দোকান মালিক অসীম সাহার থানায় লিখিত অভিযোগ মূল্যে অন্য আরও দুজনকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ৷ অভিযুক্তদের দশ দিনের জন্য জেল হেপাজতে চারজন পেরিয়ে গেলেও দোকান মালিক ও কর্মচারীদের গ্রেপ্তার করা কেন হয়নি৷ ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে অবরোধকারীরা৷ অবরোধকারীদের দাবী বিনা শর্তে মুক্তি দিতে হবে৷ তাছাড়া সকল মিস্টির দোকানে খাদ্য দপ্তরের কর্মীরা অভিযোগ চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করতে এবং মালিকদের গ্রেপ্তার করতে হবে৷ এই অবরোধের খবর পেয়ে ছুটে আসেন ডিএসপি তাপস কান্তি পাশ বিশালগড় এবং বিশ্রামগঞ্জের ওসি ও বিশাল টিএসআর বাহিনী৷ ডিএসএম উত্তম দাস বৈষ্ণব জানান- আগামী ৩৬ ঘন্টায় মধ্যে অভিযুক্ত মিষ্টির দোকান মালিক ও কর্মীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেয় অবরোধকারীরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top