News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া বটতলী বাজারে মুদি দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ী ও নাগরিকরা
Image

সোনামুড়া বটতলী বাজারে মুদি দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ী ও নাগরিকরা

আগরতলা, ২৯ ডিসেম্বর: দীর্ঘ প্রায় এক দশক থেকে দেড় দশক ধরে শান্তিপূর্ণ এলাকা হিসেবেই পরিচিত ছিল সোনামুড়া বটতলী বাজার। এই দীর্ঘ সময়ে চুরির মতো কোনো বড় ঘটনার খবর না থাকায় এলাকায় স্বস্তির পরিবেশ ছিল। তবে হঠাৎ ঘটে যাওয়া একটি চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, বটতলী বাজারের ব্যবসায়ী নিটু দাস প্রতিদিনের মতো রবিবার রাতে দোকান গুছিয়ে তালা লাগিয়ে বাড়ি ফিরে যান। সোমবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের দরজা ভাঙা এবং ভেতরে থাকা বিভিন্ন দামি সামগ্রী চুরি হয়ে গেছে।
দোকানদার নিটু দাস জানান, সামনে বটতলী বাজারে পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষে তিনি দোকানে রানি তেলসহ বিভিন্ন দামি পণ্য মজুত করেছিলেন। চোরের দল ওই সব মালপত্রের পাশাপাশি দোকানের ক্যাশ বক্সে রাখা প্রায় ৭ হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এই বাজারে ব্যবসা করলেও এর আগে এমন ঘটনার সম্মুখীন হননি। এলাকাবাসীদের একাংশের অনুমান, মাদকাসক্ত বা নেশাগ্রস্ত চক্র এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকান পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক মাস ধরে সোনামুড়ার বিভিন্ন অলিগলিতে ঘোরাফেরা করা নেশাগ্রস্তদের গৃহবন্দী থাকায় চুরির ঘটনা কমে গিয়েছিল। কিন্তু সম্প্রতি তারা আবার ছাড়া পাওয়ায় পুনরায় এ ধরনের চুরির ঘটনা ঘটতে শুরু করেছে। সাধারণ মানুষের দাবি, এই ধরনের অপরাধ রুখতে কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে চুরির ঘটনা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top