News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শূন্যপদ লোক নিয়োগের সিদ্ধান্ত
Image

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শূন্যপদ লোক নিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি ৷৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শারীরিক প্রতিবন্ধীদের জন্য গ্রুপ সি, গ্রুপ ডি সহ অন্যান্য ৩০০টি শূন্যপদ লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এক্ষেত্রে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে সুনিদির্ষ্ট নির্দেশিকা রয়েছে সেই অনুযায়ী শিক্ষা দপ্তর-এর মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে৷ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন টেকনিক্যাল পদে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমেই লোক নিয়োগ করা হবে৷ এছাড়া, অন্যান্য দপ্তরগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র যে শূন্যপদগুলি রয়েছে তাতে লোক নিয়োগ প্রক্রিয়ার নোডাল দপ্তর হিসেবে থাকবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর৷ আজ মহাকরণে তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান৷ তিনি আরও জানান, চারটি ডেয়ারি অফিসার পদে টি পি এস সি-র মাধ্যমে নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে৷ এছাড়া, টি আর এল এম এবং দীনদয়াল উপাধ্যায় কৌশল্য যোজনার নির্দেশিকা অনুযায়ী চুক্তির বিত্তিতে ১৭টি বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর মধ্যে টি আর এল এম-এ ১০টি পদ এবং দীনদয়াল উপাধ্যায় কৌশল্য যোজনায় ৭টি পদে লোক নিয়োগ করা হবে বলে তিনি জানান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top