News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মতিনগর-বটতলা সীমান্ত সড়কে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্ত শুরু সোনামুড়া থানার
Image

মতিনগর-বটতলা সীমান্ত সড়কে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্ত শুরু সোনামুড়া থানার

আগরতলা, ৩১ জুলাই: সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় মতিনগর-বটতলা সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২২ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলদারির সময় সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা গাঁজাগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের কোনও দাবিদার না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার প্রকৃত মালিক কে এবং কী উদ্দেশ্যে সেগুলি সেখানে ফেলে রাখা হয়েছিল, তা জানতে সোনামুড়া থানায় একটি তদন্ত শুরু হয়েছে।

উদ্ধার হওয়া ২২ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top