News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরের জলনিকাশি ব্যবস্থার উন্নয়নে নতুন পাম্প স্টেশন, কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার
Image

শহরের জলনিকাশি ব্যবস্থার উন্নয়নে নতুন পাম্প স্টেশন, কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২৪ জুলাই: রাজধানী আগরতলার জলনিকাশি ব্যবস্থাকে আরও উন্নত ও কার্যকর করতে শহরের বিভিন্ন এলাকায় তিনটি নতুন পাম্প স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। সেই প্রকল্পের অংশ হিসেবে শুক্রবার মধ্যপাড়া এলাকায় নির্মীয়মাণ একটি পাম্প স্টেশনের কাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং দ্রুত ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি পাম্প স্টেশন থেকে বিভিন্ন এলাকায় জল নিষ্কাশনের জন্য পাইপলাইন কোথায় এবং কীভাবে বসানো হবে, সে বিষয়েও বিস্তারিত পর্যালোচনা করেন। এসময় পুর নিগমের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে নিয়ে প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন মেয়র।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপক মজুমদার জানান, বর্ষাকালে শহরের জলজট সমস্যা কমাতে আধুনিক জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পুর নিগম কাজ করছে। সেই লক্ষ্যেই নতুন তিনটি পাম্প স্টেশন নির্মাণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে শহরের বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top