News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরে সেনা–জঙ্গি সংঘর্ষে নিকেশ চার জঙ্গি, শহিদ তিন জওয়ান
Image

দক্ষিণ কাশ্মীরে সেনা–জঙ্গি সংঘর্ষে নিকেশ চার জঙ্গি, শহিদ তিন জওয়ান

শ্রীনগর, ১২ ফ্রেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের কুলগামে সেনা–জঙ্গি সংঘর্ষে নিকেশ চার জঙ্গি।এই সংঘর্ষে সেনার গুলিতে আরও তিন জঙ্গি আহত হয়েছে।শহিদ হয়েছন তিনসেনা জওয়ান। রবিবার সকালের এই সংঘর্ষে দুই পুলিশ কর্মী আহত। গোয়েন্দা সূত্রে জানা যায়, কুলগামের নওপোরা ইয়ারিপোরা এলাকায় লুকিয়ে রয়েছে কয়েক জন জঙ্গি। এখনও চলছে সঙ্ঘর্ষ।
দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গির উপস্থিতর খবর পেয়ে রবিবার সকালে তল্লাশি অভিযানে নামে সেনা এবং কাশ্মীর পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ। সে সময় জওয়ানদের দিকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে। পাল্টা গুলি চালায় সেনাও। সেনার গুলিতে চার জঙ্গি খতম হয় । হত দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর ওই দুই সদস্যের নাম মুদাসির তান্তারি, মহম্মদ হাশিম। ঘটনাস্থল থেকে দুটি রাইফেল এবং অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে অভিযান চালাচ্ছে জওয়ানরা। সংঘর্ষে আরও তিন জঙ্গি আহত হয়েছে। তবে তারা পালাতে সক্ষম হয়।তাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে সেনা।
প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি বারামুল্লা জেলায় দুই জঙ্গিকে নিকেশ করেছিল সেনা। সেদিন দুই পুলিশকর্মী আহত হয়েছিলেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top