News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেফতার, এনডিপিএস মামলায় জেল হেফাজত
Image

মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেফতার, এনডিপিএস মামলায় জেল হেফাজত

আগরতলা, ১১ জুলাই: মাদক সেবন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে ত্রিপুরার এক যুবককে গ্রেফতার করেছে বাজারিছড়া থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে জেলা মুখ্য বিচারবিভাগীয় আদালতে (সিজেএম) হাজির করা হলে আদালত তাকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের ধারায় বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সূত্রে খবর আসে যে, কাটলতলি আউটপোস্টের অন্তর্গত মারুগাঁও এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ঘোরাফেরা করছে। খবরের ভিত্তিতে বাজারিছড়া থানা ও কাটলতলি আউটপোস্টের যৌথ পুলিশ দল অভিযান চালায়।

পাথারকান্দি মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অনির্বাণ শর্মার নেতৃত্বে পুলিশ ওই এলাকায় ফাঁদ পেতে অভিযান চালায়। বাজারিছড়া থানার নবনিযুক্ত ওসি খানিন্দ্র নাথ জানান, অভিযানের সময় সুকান্ত নাথ (৩৩) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। পুলিশের দাবি, ওই সময় সে সন্দেহভাজন হেরোইন ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করছিল।

পুলিশ জানিয়েছে, তল্লাশির সময় অভিযুক্তের কাছ থেকে ২০ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। মাদকগুলি ৪০টি ছোট কৌটায় রাখা ছিল বলে পুলিশ দাবি করেছে। এছাড়াও দুটি খালি কৌটা এবং একটি সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে।

ধৃত যুবক ত্রিপুরার কাঞ্চনপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাকে থানায় নিয়ে গিয়ে রাতভর জিজ্ঞাসাবাদের পর এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়।

শনিবার তাকে জেলা সিজেএম আদালতে পেশ করা হলে আদালত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Releated Posts

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মনুশ্রীর চিকিৎসায় পাশে ডিওয়াইএফআই, পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সহায়তা

আগরতলা, ১১ জুলাই: উন্নত চিকিৎসার জন্য আগামীকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনুশ্রী। তার চিকিৎসার…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মনু নদীর বাঁধে ভাঙন, কৈলাসহরে বন্যা আতঙ্ক; যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু

কৈলাসহর, ১১ জুলাই: মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কৈলাসহর মহকুমায় ফের বড় ধরনের বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। ভারত-বাংলাদেশ…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

ধনপুরে ফের সক্রিয় সিপিআইএম, কাঠালিয়া অঞ্চল কমিটির সাংগঠনিক তৎপরতা নজরকাড়া

কাঠালিয়া, ১১ জুলাই: সাম্প্রতিক সময়ে ধনপুর বিধানসভা এলাকায় সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়তা বৃদ্ধি…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

Leave a Reply

Scroll to Top