News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধনপুরে ফের সক্রিয় সিপিআইএম, কাঠালিয়া অঞ্চল কমিটির সাংগঠনিক তৎপরতা নজরকাড়া
Image

ধনপুরে ফের সক্রিয় সিপিআইএম, কাঠালিয়া অঞ্চল কমিটির সাংগঠনিক তৎপরতা নজরকাড়া

কাঠালিয়া, ১১ জুলাই: সাম্প্রতিক সময়ে ধনপুর বিধানসভা এলাকায় সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের পর দীর্ঘ সময় অপেক্ষাকৃত নিষ্ক্রিয় থাকার পর বর্তমানে দলীয় কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, কাঠালিয়া অঞ্চল কমিটি বর্তমানে ধারাবাহিকভাবে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি পালন করছে। আন্তর্জাতিক, জাতীয় স্তরের নেতাদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এবং বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠা দিবস দলীয় কার্যালয়ে নিয়মিত পালন করা হচ্ছে।

পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের বিভিন্ন মৌলিক সমস্যা ও স্থানীয় ইস্যুকে সামনে রেখে অঞ্চল, পঞ্চায়েত এমনকি পাড়া ভিত্তিক মিছিল, সভা ও প্রচার কর্মসূচি শুরু করেছে সিপিআইএম। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলে দলীয় নেতাকর্মীদের দাবি।

সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির আওতায় রয়েছে উত্তর মহেশপুর, দক্ষিণ মহেশপুর, কাঠালিয়া এবং নির্দয়পুর—এই চারটি পঞ্চায়েত এলাকা। এই এলাকাগুলিতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের প্রায় সাড়ে তিন হাজার পরিবারের বসবাস রয়েছে। যদিও সব এলাকায় কর্মী সংকট রয়েছে, তবুও বিভিন্ন গণসংগঠনের কর্মীদের একত্রিত করে কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে, ধনপুর বিধানসভা এলাকার অন্যান্য অঞ্চল কমিটির সাংগঠনিক অবস্থার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা রয়েছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। এডিসি এলাকার চারটি ভিলেজ নিয়ে গঠিত সিপিআইএম থলিবাড়ি অঞ্চল কমিটিতে প্রায় তিন হাজার পরিবারের বসবাস থাকলেও আগের তুলনায় সাংগঠনিক শক্তি কমেছে বলে জানা গেছে। সমর্থক থাকলেও তাঁদের প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত করতে সমস্যা হচ্ছে বলে সূত্রের খবর।

এছাড়া সিপিআইএম নিদয়া অঞ্চল কমিটির আওতায় ভবানীপুর, কালিকৃষ্ণনগর এবং নিদয়া—এই তিনটি পঞ্চায়েত এলাকা রয়েছে। এলাকায় নেতৃত্ব থাকলেও সাংগঠনিক সক্রিয়তার ঘাটতি এখনও রয়েছে বলে দলীয় মহলের মত।

ধনপুর ও মোহনভোগ অঞ্চল কমিটিতেও কর্মী-সমর্থক থাকলেও নিজেদের এলাকায় ধারাবাহিক আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয়তা তুলনামূলকভাবে কম বলে জানা গেছে।

তবে ধনপুর বিধানসভা এলাকার অন্যান্য অঞ্চল কমিটির তুলনায় কাঠালিয়া অঞ্চল কমিটি বর্তমানে সাংগঠনিকভাবে এগিয়ে রয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।

শনিবার কাঠালিয়া সিপিআইএম অঞ্চল কমিটির কার্যালয়ে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন এবং নেতৃবৃন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের জোনাল কনভেনার সুকুমার দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন আবু তাহের, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কাঠালিয়া শাখার সম্পাদক বিধান দে, সিআইটিইউ সোনামুড়া মহকুমা নেতৃত্ব ভজন সরকার, সিপিআইএম কাঠালিয়া অঞ্চল সম্পাদক কৌশিক চন্দ, প্রবীণ পার্টি কর্মী ননী পাল ও নকুল মল্লসহ অন্যান্যরা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে সামনে রেখে আরও বেশি মানুষকে সংগঠনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Releated Posts

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মনুশ্রীর চিকিৎসায় পাশে ডিওয়াইএফআই, পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সহায়তা

আগরতলা, ১১ জুলাই: উন্নত চিকিৎসার জন্য আগামীকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনুশ্রী। তার চিকিৎসার…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মনু নদীর বাঁধে ভাঙন, কৈলাসহরে বন্যা আতঙ্ক; যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু

কৈলাসহর, ১১ জুলাই: মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কৈলাসহর মহকুমায় ফের বড় ধরনের বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। ভারত-বাংলাদেশ…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেফতার, এনডিপিএস মামলায় জেল হেফাজত

আগরতলা, ১১ জুলাই: মাদক সেবন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে ত্রিপুরার এক যুবককে গ্রেফতার করেছে বাজারিছড়া থানার পুলিশ। শনিবার…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

এসএমএ আক্রান্ত মনোশ্রীর পাশে আনন্দ মার্গ স্কুল, চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার সহায়তা

বিশালগড়, ১১ জুলাই, প্রতিনিধি: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বিশালগড় আনন্দ মার্গ স্কুল। দুরারোগ্য এসএমএ রোগে আক্রান্ত ২৩…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ’ নিয়ে প্রশ্ন কংগ্রেসের, আগের সামিটের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের দাবি

আগরতলা, ১১ জুলাই: বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একাধিকবার বিনিয়োগকারীদের ত্রিপুরায় আনা হয়েছে এবং বিভিন্ন সময়ে বিজনেস কনক্লেভের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

বেহাল অবস্থায় ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি স্কুল, বর্ষায় স্টাফ রুমে আশ্রয় নিয়ে চলছে পড়াশোনা

আগরতলা, ১১ জুলাই: জিরানিয়া মহকুমার বোরখা সার্কেলের অন্তর্গত মান্দাই এলাকার ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা নিয়ে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

সাব্রুম বাসস্ট্যান্ডে ছাড়পত্রের অর্থ আদায় নিয়ে বিতর্ক, ক্ষোভ চালক-মালিকদের একাংশের

সাব্রুম, ১১ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যে তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থানের কথা বারবার জানিয়ে আসছেন। এরই মধ্যে দক্ষিণ ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: বনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 11, 2026

Leave a Reply

Scroll to Top