News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অর্থহীন:  মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে ক্লাস বয়কট, সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ
Image

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অর্থহীন:  মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে ক্লাস বয়কট, সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ

মরাছড়া, ৩০ জুন: রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পিএমশ্রী মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে। মঙ্গলবার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিদ্যালয়ে তালা দিয়ে ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখায় একাংশের ছাত্রছাত্রীরা।

জানা গেছে, গত ১৮ জুন বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক দীনমনী সিনহার বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরদিন, ১৯ জুন, ছাত্রীর পরিবারের সদস্যরা বিদ্যালয়ে এসে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার পর থেকেই শিক্ষক দীনমনী সিনহা ছুটিতে রয়েছেন।

মঙ্গলবার বিদ্যালয়ের একাংশের ছাত্রছাত্রীরা দাবি করে, দীনমনী সিনহা একজন শ্রেষ্ঠ শিক্ষক এবং তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তাদের বক্তব্য, ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত তারা ক্লাস বয়কট কর্মসূচি চালিয়ে যাবে।

বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের আরও দাবি, যদি তদন্তে অভিযোগ মিথ্যা
প্রমাণিত হয়, তবে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের মতে, ভিত্তিহীন অভিযোগের ফলে শুধু একজন শিক্ষকই নন, গোটা বিদ্যালয়ের পরিবেশ ও ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শক ঝুনু রানী দেববর্মা বিদ্যালয়ে পৌঁছে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। স্থানীয় বিধায়িকাও বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
এদিকে, অভিযোগের সত্যতা বা অসত্যতা সম্পর্কে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনও চূড়ান্ত মন্তব্য করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্তের পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

g

Releated Posts

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top