News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা, ২৮ জুন থেকে আবেদন গ্রহণ
Image

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা, ২৮ জুন থেকে আবেদন গ্রহণ

ঢাকা, ২৫ জুন: প্রায় দুই বছর পর বাংলাদেশের নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা পুনরায় ভারতের সাধারণ ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ ভ্রমণ ভিসা পুনরায় চালু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আগামী ২৮ জুন থেকে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। মানবিক কারণে জরুরি চিকিৎসা ভিসা প্রদান আগের মতোই অব্যাহত থাকবে।

তিনি জানান, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা কেন্দ্র থেকে এই কার্যক্রম পরিচালিত হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা। ভবিষ্যতে ভিসা পরিষেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতা ও গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান কার্যত স্থগিত করেছিল। সেই সময় সীমিত পরিসরে শুধুমাত্র চিকিৎসা, জরুরি ও বিশেষ ক্যাটাগরির ভিসা প্রদান করা হচ্ছিল। দীর্ঘ বিরতির পর পর্যটক ভিসা পুনরায় চালুর সিদ্ধান্তকে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক ও জনসম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং পারিবারিক সফরের পাশাপাশি সাধারণ ভ্রমণের ক্ষেত্রেও বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত যাত্রা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে ভিসা পরিষেবা আরও সহজ ও বিস্তৃত করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন ভারতের নতুন হাইকমিশনার।

Releated Posts

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরায় ছয় মাসে ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটকের আগমন, তাঁদের মধ্যে বিদেশী ৯ হাজার ৪২৪ জন

নয়াদিল্লি, ১০ আগষ্ট : চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরার জৈব কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে বাড়ছে চাহিদা, আগরতলায় ৫১ বিদেশি ক্রেতার অংশগ্রহণ

আগরতলা, ১০ আগস্ট: ত্রিপুরায় জৈব চাষের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগে যেখানে রাজ্যে প্রায়…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

জনগণের জ্বলন্ত সমস্যা সমাধানে আগ্রহী নয় সরকার, ভেদাভেদের রাজনীতির পথেই এগোতে চাইছে বিজেপি: মানিক সরকার

আগরতলা, ১০ আগস্ট : জনগণের জ্বলন্ত সমস্যা সমাধানে আগ্রহী নয় সরকার। বরং ভেদাভেদের রাজনীতির পথেই আগামীতে এগোতে চাইছেন…

ByByTaniya Chakraborty Aug 10, 2026
Scroll to Top