News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিসি নির্বাচন কোনো দলের নয়, তিপ্রাসাদের গণতান্ত্রিক অধিকারের লড়াই: প্রদ্যোত
Image

ভিসি নির্বাচন কোনো দলের নয়, তিপ্রাসাদের গণতান্ত্রিক অধিকারের লড়াই: প্রদ্যোত

আগরতলা, ১৬ জুন: দীর্ঘ এক দশক ধরে টিটিএএডিসি-এর অধীনে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় গ্রামাঞ্চলে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচনে হার-জিত থাকবেই, তবে ভিসি নির্বাচন কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, বরং তিপ্রাসা জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। আজ সামাজিক মাধ্যমে এমনটাই দাবি করেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।

আজ সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় প্রদ্যোত জানান, আজ তিপ্রাসাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ এক দশক ধরে না হওয়া ভিসি নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা দেবে। ব্যয়বহুল এই সংগ্রামের পর তিনি আশাবাদী যে দেশের সর্বোচ্চ আদালত তিপ্রাসা জনগণের পক্ষে ন্যায়বিচার দেবে।

তিনি দাবি করেন, গত ১০ বছর ধরে ভিসি নির্বাচন না হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে এবং গ্রামাঞ্চলে জনগণের প্রতিনিধিত্বের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্যের বিরোধীরা তিপ্রাসাদের নিয়ে ভাবনা চিন্তা করলেও নির্বাচন নিয়ে আইনী লড়াই করেননি। শুধু বিরোধীরা সাংবাদিক সম্মেলনেই করে গেছেন।

প্রদ্যোত কিশোর বলেন, এই লক্ষ্যে তাঁকে দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে আইনি লড়াই চালিয়ে যেতে হয়েছে। অনেক সময় তিনি একাই এই সংগ্রাম করেছেন। আদালতের মামলা পরিচালনা, ভ্রমণ ও অন্যান্য খাতে বিপুল অর্থ ব্যয় হলেও তাঁর সংকল্পে কোনও ভাটা পড়েনি বলেও জানান তিনি।
গ্রামের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

Releated Posts

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top