News Flash

  • Home
  • দিনের খবর
  • মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
Image

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য সভাপতি ও বিধায়ক রাজীব চন্দ্রশেখরের অভিযোগের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে রাজীব চন্দ্রশেখর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু-র কাছে একটি বিস্তারিত অভিযোগপত্র জমা দেন। সেখানে তিনি দাবি করেন, কেরল ওয়াকফ বোর্ড একতরফাভাবে মুনামবামের প্রায় ৪০৪ একর জমিসহ কিছু সম্পত্তি ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউমিড) পোর্টালে নথিভুক্ত করেছে।

অভিযোগপত্রে রাজীব চন্দ্রশেখর উল্লেখ করেন, ইউমিড কাঠামোর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট ‘মুতাওয়াল্লি’ বা সম্পত্তির তত্ত্বাবধায়কই কেবল ওই পোর্টালে জমির বিবরণ আপলোড করার অধিকার রাখেন।

তাঁর অভিযোগ, ওয়াকফ বোর্ড সরাসরি সম্পত্তি নিবন্ধন করে আইনসঙ্গত সীমা অতিক্রম করেছে এবং এটি তাদের ক্ষমতার অপব্যবহার।

এই অভিযোগের পর কেন্দ্রীয় সরকার বিষয়টিতে হস্তক্ষেপ করে কেরল ওয়াকফ বোর্ডের কাছে ব্যাখ্যা চেয়েছে।

বিজেপি নেতাদের দাবি, মুনামবামের বাসিন্দা এবং বিভিন্ন সংগঠনের উদ্বেগকে কেন্দ্র সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে, মুনামবামের বাসিন্দাদের সম্পত্তির অধিকার এবং জীবিকা রক্ষার বিষয়েই তারা অবস্থান নিয়েছে। রাজীব চন্দ্রশেখরের মতে, জমির মালিকানা সংক্রান্ত মামলা বিভিন্ন আদালত ও আইনি ফোরামে বিচারাধীন থাকা সত্ত্বেও বিতর্কিত জমিগুলিকে ইউমিড পোর্টালে অন্তর্ভুক্ত করা গুরুতর আইনি ও প্রশাসনিক প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, শুধু মুনামবাম নয়, রাজ্যের অন্যান্য এলাকাতেও, বিশেষ করে তালিপারাম্বায়, ওয়াকফ জমি সংক্রান্ত অনুরূপ অভিযোগ সামনে এসেছে। সেসব ক্ষেত্রেও প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবি জানিয়ে যাবে বিজেপি।

রাজীব চন্দ্রশেখর দাবি করেন, প্রকৃত জমির মালিকদের স্বার্থ রক্ষা এবং বেআইনি পদক্ষেপ রোধে দল আইনি ও প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পক্ষে।

তাঁর মতে, কেন্দ্রের এই হস্তক্ষেপ মুনামবামের বাসিন্দাদের ন্যায়বিচারের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একইসঙ্গে তিনি বলেন, রাজ্যের অন্যান্য অনুরূপ বিতর্কের ক্ষেত্রেও সত্য উদঘাটন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় বিজেপি অগ্রণী ভূমিকা পালন করবে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

Leave a Reply

Scroll to Top