News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৭ কোটি টাকার অর্গানিক কৃষি পণ্য রপ্তানি করেছে রাজ্যের কৃষি দপ্তর: মন্ত্রী রতনলাল নাথ
Image

১৭ কোটি টাকার অর্গানিক কৃষি পণ্য রপ্তানি করেছে রাজ্যের কৃষি দপ্তর: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৮ জুন: রাজ্যের অর্গানিক কৃষিপণ্যের চাহিদা দিন দিন দেশে-বিদেশে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে উৎপাদন বাড়ানোর জন্য কৃষি দপ্তরও সক্রিয়ভাবে কাজ করছে। আজ ত্রিপুরা স্টেট অ্যাগ্রিকালচারাল রিসার্চ সেন্টার, অরুন্ধতীনগর, আগরতলায় এমওভিসিডিএনইআর প্রকল্পের অধীনে অর্গানিক কৃষিপণ্যের উৎপাদন, বিপণন ও বাজার সম্প্রসারণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করার পর কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ এই তথ্য জানান।

তিনি আরও জানান, বৈঠকের সময় রাজ্যের বিভিন্ন প্রান্তের অর্গানিক কৃষক ও ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশনের প্রতিনিধিদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা, সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে মনোযোগ সহকারে শোনেন।

মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো কৃষকদের আয় বৃদ্ধি করা, একইসঙ্গে উৎপাদনও বাড়ানো। তিনি জানান, ২০১৮ সালের আগে আমাদের মাত্র ২টি এফ পি সি  ছিল, এখন তা বেড়ে ৫৩টি হয়েছে। কৃষকদের আয় বাড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। মাটির স্বাস্থ্য রক্ষার জন্য আমরা অর্গানিক চাষে গুরুত্ব দিচ্ছি এবং অর্গানিক কৃষির মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করার চেষ্টা করছি। আমরা কালিখাসা, হরিনারায়ণ, সুগন্ধি লেবু, কুইন ও কিউ আনারস, বার্ডস আই চিলি, আদা, তিলসহ বিভিন্ন জৈব ফসলের ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের অর্গানিক পণ্যের চাহিদা ক্রমশ বাড়ছে।

তিনি আরও জানান, কৃষি দপ্তর ইতিমধ্যে প্রায় ১৭ কোটি টাকার অর্গানিক কৃষিপণ্য দেশের বিভিন্ন রাজ্য ও বিদেশে রপ্তানি করেছে। মন্ত্রী জানান, আজ আমরা দিল্লির উদ্দেশ্যে ১,০০০ কুইন আনারস রওনা করেছি। ভবিষ্যতে আরও বেশি অর্গানিক পণ্য উৎপাদন করা হবে। ত্রিপুরার পণ্য সম্পূর্ণ অর্গানিক  এবং কৃষকরা নিষ্ঠার সঙ্গে চাষ করছেন। আমাদের এফপিও এবং দপ্তর একসঙ্গে কাজ করছে। বার্ডস আই চিলি, আদা, হলুদ ও আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। বিপণন ও প্রক্রিয়াকরণের জন্য কেন্দ্র সরকারের এম ডোনার -এর সহায়তায় ২৩৪ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। আগামী ২৭ জুন দিল্লিতে আন্তর্জাতিক আনারস দিবস পালন করা হবে। সীমিত জমি থাকা সত্ত্বেও আমরা অর্গানিক উৎপাদন বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করছি।

এই অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ত্রিপুরা  অর্গানিক মিশনের মিশন ডিরেক্টর রাজীব দেববর্মা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Releated Posts

জনকল্যাণে কাজ করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: স্বচ্ছতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। সাহায্য প্রত্যাশী…

ByByReshmi Debnath Jun 8, 2026

আগামীকাল শ্রীমন্তপুর স্থলবন্দরে বিএসএফ আবাসনের উদ্বোধন, এলপিএমএস চালু করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগরতলা, ৮ জুন: দেশের সীমান্ত ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী…

ByByReshmi Debnath Jun 8, 2026

পুনর্বাসনের দাবিতে ১২ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক প্রাক্তন জঙ্গিদের

আগরতলা, ৮ জুন: পুনর্বাসন সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় আগামী ১২ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে…

ByByTaniya Chakraborty Jun 8, 2026

বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা ও স্মার্ট মিটারের বিরুদ্ধে সদর জেলা কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ৮ জুন: রাজ্যে বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা, স্মার্ট মিটার নিয়ে জন অসন্তোষ, বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং বিদ্যুৎ দপ্তরে…

ByByReshmi Debnath Jun 8, 2026

১৪২ কোটি টাকার মাদক পাচার ও মানি লন্ডারিং মামলায় সোনামুড়ায় ইডির হানা, ত্রিপুরা-সহ তিন রাজ্যে অভিযান

আগরতলা, ৮ জুন : আন্তর্জাতিক মাদক পাচার ও অর্থপাচার চক্রের তদন্তে ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গে একযোগে তল্লাশি অভিযান…

ByByTaniya Chakraborty Jun 8, 2026

ঘুষকাণ্ডে গ্রেপ্তারের এক বছর পর পুনর্বহাল ত্রিপুরার আইএএস কর্মকর্তা ধীমান চাকমা

আগরতলা, ৮ জুন: বহুল আলোচিত ঘুষকাণ্ডে গ্রেপ্তার হওয়ার প্রায় এক বছর পর পুনর্বহাল করা হয়েছে ত্রিপুরার বাসিন্দা ২০২১…

ByByTaniya Chakraborty Jun 8, 2026

সিঙ্গারবিল কাস্টমসের বড় সাফল্য, ৪.৪৯ কোটি টাকার গাঁজা জব্দ, চালক গ্রেপ্তার

আগরতলা, ৮ জুন: আগরতলা শুল্ক বিভাগের সিঙ্গারবিল কাস্টমস প্রিভেন্টিভ ফোর্স (সিপিএফ) ইউনিটের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 8, 2026

অবশেষে ত্রিপুরায় মৌসুমি বায়ুর প্রবেশ, দুই দিন দেরিতে বর্ষার আগমন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: অবশেষে ত্রিপুরার আকাশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ভারতীয় আবহাওয়া দপ্তর -এর…

ByByReshmi Debnath Jun 7, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে রাজনৈতিক তরজা তুঙ্গে, অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরব বিরোধী দলনেতা ও বিধানসভার মুখ্য সচেতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের আকস্মিক পরিদর্শন এবং মহকুমা স্বাস্থ্য আধিকারিকের…

ByByReshmi Debnath Jun 7, 2026

Leave a Reply

Scroll to Top