News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলাবাজারে মার্কেট শেড ভাঙা ঘিরে বিতর্ক, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী
Image

জলাবাজারে মার্কেট শেড ভাঙা ঘিরে বিতর্ক, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ৭ জুন: উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের অধীন জলাবাজার এলাকায় পুরনো মার্কেট শেড ভাঙার কাজকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জমির মালিকানা, শেড ভাঙার বৈধতা এবং পুরনো নির্মাণ সামগ্রী বিক্রির অভিযোগে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। বিষয়টি নিয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন মার্কেট শেড নির্মাণের পরিকল্পনার কথা বলা হলেও এখনও পর্যন্ত নির্মাণকাজ শুরু হয়নি। এরই মধ্যে পুরনো শেড ভাঙার কাজ শুরু হওয়ায় একাধিক প্রশ্ন উঠেছে। অভিযোগ, যে জমিতে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি ৭২ জনের যৌথ মালিকানাধীন ব্যক্তিগত জমি। জমির মালিকদের সম্মতি বা প্রয়োজনীয় অনাপত্তিপত্র ছাড়াই ভাঙার কাজ শুরু করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর।

অভিযোগ আরও গুরুতর। স্থানীয়দের দাবি, কৃষি দপ্তরের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও বাজার কমিটি কিংবা ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। ফলে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা ও ব্যবসার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
এলাকাবাসীর একাংশের অভিযোগ, উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবীর দাস (প্রণয় দাস) এই কাজের বরাত পেয়েছেন। পাশাপাশি পুরনো মার্কেট শেডের টিন, কাঠ ও লোহার মতো সামগ্রী সরকারি অনুমোদন ও নিলাম ছাড়াই বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের পক্ষে এখনও পর্যন্ত কোনো সরকারি নথি প্রকাশ্যে আসেনি।

এদিকে বাজার কমিটি ও প্রকল্প বাস্তবায়নের সঙ্গে একই ব্যক্তির সম্পৃক্ততা নিয়ে সম্ভাব্য স্বার্থের সংঘাতের প্রশ্নও উঠেছে। ফলে গোটা প্রকল্পের স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।
বর্তমানে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, প্রশাসন অবিলম্বে হস্তক্ষেপ করে অভিযোগগুলির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করুক এবং প্রকৃত তথ্য জনসমক্ষে প্রকাশ করুক। তবে অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Releated Posts

বিশ্ব পরিবেশ দিবসে আগরতলায় গ্লো গ্রিনের সচেতনতামূলক কর্মসূচি, প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা ঘোষণা

আগরতলা, ৭ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ…

ByByReshmi Debnath Jun 7, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের ১২ বছর পূর্তি উপলক্ষে জিবি বাজার এলাকায় সাফাই অভিযান

আগরতলা, ৭ জুন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আগরতলার জিবি এলাকায় এক বিশেষ সাফাই…

ByByReshmi Debnath Jun 7, 2026

বনমালীপুরে ফার্স্টক্রাই ইন্টেলিটটস প্রি-স্কুল ও ডে-কেয়ারের উদ্বোধন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৭ জুন: বনমালীপুরে ফার্স্টক্রাই ইন্টেলিটটস প্রি-স্কুল ও ডে-কেয়ারের উদ্বোধন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে…

ByByReshmi Debnath Jun 7, 2026

পুলিশ ও বিএসএফের তৎপরতায় উদ্ধার ৫টি চোরাই গবাদিপশু, বাংলাদেশে পাচারের চেষ্টা ব্যর্থ

আগরতলা, ৭ জুন: খোয়াই জেলার মরানদীর পাড় এলাকা থেকে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ।…

ByByReshmi Debnath Jun 7, 2026

বিশ্ব সাইকেল দিবসে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা, কৈলাসহরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

কৈলাসহর, ৭ জুন: বিশ্ব সাইকেল দিবস-২০২৬ উপলক্ষে রবিবার ঊনকোটি জেলা ক্রীড়া কমপ্লেক্সে যুব বিষয়ক ও ক্রীড়া (ওয়াইএএস) দপ্তরের…

ByByReshmi Debnath Jun 7, 2026

দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র আন্দোলনে ত্রিপুরার মাধবী বিশ্বাস, শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি

আগরতলা, ৬ জুন : নিট, সিইউইটি, সিবিএসই সংযুক্ত বিভিন্ন পরীক্ষা এবং এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে দিল্লির যন্তর…

ByByNews Desk Jun 6, 2026

বিশালগড়ে গুলিকাণ্ডে আরও এক অভিযুক্ত গ্রেফতার, আদালতে পেশ পুলিশের

বিশালগড়, ৬ জুন : গত মার্চ মাসে বিশালগড়ে দুই ঠিকাদারের বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত বিশ্ব দেবনাথ ওরফে…

ByByNews Desk Jun 6, 2026

বিশ্ব পরিবেশ দিবসে বিলোনিয়ায় এসএফআই-ডিওয়াইএফআই-এর বৃক্ষরোপণ কর্মসূচি

বিলোনিয়া, ৬ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিলোনিয়ায় যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে এসএফআই ও ডিওয়াইএফআই। পরিবেশ রক্ষা…

ByByNews Desk Jun 6, 2026

শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যার সমাধানে সরকার ব্যর্থ হয়েছে : এসএফআই

আগরতলা, ৬ জুন : শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যার সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। এমনটাই অভিযোগ তুলে শহরে বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jun 6, 2026

Leave a Reply

Scroll to Top