News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব সাইকেল দিবসে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা, কৈলাসহরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি
Image

বিশ্ব সাইকেল দিবসে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা, কৈলাসহরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

কৈলাসহর, ৭ জুন: বিশ্ব সাইকেল দিবস-২০২৬ উপলক্ষে রবিবার ঊনকোটি জেলা ক্রীড়া কমপ্লেক্সে যুব বিষয়ক ও ক্রীড়া (ওয়াইএএস) দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বহু সাইকেলপ্রেমী ও ক্রীড়ানুরাগী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন মবস্বর আলি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার উদ্যোগে চালু হওয়া “ সানডে অন সাইকেল” কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতি রবিবার মানুষকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করা। তিনি বলেন, নিয়মিত সাইকেল চালানো একদিকে যেমন শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে, তেমনি পরিবেশ দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ক্রীড়ামন্ত্রী। এরপর শতাধিক সাইকেল আরোহীকে সঙ্গে নিয়ে কৈলাসহর থেকে দুর্গাপুর পর্যন্ত এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন তিনি। র‍্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেয়। উল্লেখ্য, এদিনের কর্মসূচি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Releated Posts

দেশে প্রথম, পোস্ট-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পে বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করল ত্রিপুরা

আগরতলা, ২২ জুলাই: তফসিলি উপজাতি (এসটি) পড়ুয়াদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের আওতায় বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপ্যানেলমেন্টের…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

১১ দফা দাবিতে ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

ধর্মনগর, ২২ জুলাই: জনজীবনের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান এবং রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার…

ByByReshmi Debnath Jul 22, 2026

কল্যাণপুর বাজারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের

আগরতলা, ২২ জুলাই : কল্যাণপুর বাজারে গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারের ব্যস্ততম এলাকায় গ্রামীণ…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

ধান ক্রয় কেন্দ্রে হয়রানির অভিযোগে মাতাবাড়িতে কৃষকদের বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই: চলতি রবি মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হলেও গোমতী জেলার…

ByByTaniya Chakraborty Jul 22, 2026
Scroll to Top