News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলাশয়ে উদ্ধার রহস্যময় মৃতদেহ, কুমারঘাটে চাঞ্চল্য
Image

জলাশয়ে উদ্ধার রহস্যময় মৃতদেহ, কুমারঘাটে চাঞ্চল্য

আগরতলা, ৬ জুন: উত্তর ত্রিপুরার কুমারঘাট থানার অন্তর্গত ভাটি দুধপুর পঞ্চায়েতের কালীবাড়ি সংলগ্ন একটি জলাশয় থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যায় উদ্ধার হওয়া মৃতদেহকে ঘিরে একাধিক প্রশ্নের উদ্ভব হয়েছে, যার উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জলাশয়ে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতদেহটির সঙ্গে একটি রশি বাঁধা ছিল এবং সেই রশির অপর প্রান্তে একটি বড় পাথর জড়ানো অবস্থায় পাওয়া যায়।

এই পরিস্থিতিতে প্রাথমিকভাবে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের ধারণা, মৃতদেহটি যাতে জলের উপর ভেসে উঠতে না পারে, সেই উদ্দেশ্যে পাথর বেঁধে জলাশয়ে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে সম্প্রতি ফটিকরায় থানায় দায়ের হওয়া এক নিখোঁজ ব্যক্তির অভিযোগের সঙ্গে উদ্ধার হওয়া মৃতদেহটির কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ শনাক্তকরণের স্বার্থে ফটিকরায় থানার পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কৌতূহল বাড়ছে। তবে এটি হত্যাকাণ্ড, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে তদন্তকারী মহল।

রহস্যময় এই মৃত্যুর ঘটনায় কুমারঘাট ও ফটিকরায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

____

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top