News Flash

  • Home
  • দিনের খবর
  • সুরগুজার খনি এলাকায় ১৬ লক্ষের বেশি গাছ লাগিয়ে সবুজায়নের নজির গড়ল আদানি গোষ্ঠী
Image

সুরগুজার খনি এলাকায় ১৬ লক্ষের বেশি গাছ লাগিয়ে সবুজায়নের নজির গড়ল আদানি গোষ্ঠী

আহমেদাবাদ, ৬ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ের সুরগুজা জেলার পারসা ইস্ট অ্যান্ড কান্তা বাসান খনি এলাকায় ১৬ লক্ষেরও বেশি গাছ ও চারা রোপণ করে পরিত্যক্ত খনি অঞ্চলকে সবুজে ঢেকে দিয়েছে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড। সংস্থার দাবি, এক সময়ের সক্রিয় কয়লাখনি এলাকা এখন পরিণত হয়েছে সবুজ প্রাকৃতিক পরিবেশে।

সংস্থার তরফে জানানো হয়েছে, মোট ৫৬৮ হেক্টর এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হয়েছে। পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে খনির কাজে একটি গাছ কাটলে তার পরিবর্তে ৪০টি গাছ লাগানো হচ্ছে।

এই প্রকল্পে স্থানীয় প্রজাতির গাছ যেমন শাল, মহুয়া, তেন্দু, অমলতাস এবং সিধা পুনরায় রোপণ করা হয়েছে। সংস্থার দাবি, রোপিত গাছের প্রায় ৮৮ শতাংশই বেঁচে রয়েছে।

আদানি এন্টারপ্রাইজেস রাজস্থান রাজ্য বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেড-এর জন্য এই খনির ডেভেলপার ও অপারেটর হিসেবে কাজ করছে।

সংস্থার কর্মকর্তাদের মতে, কয়লা উত্তোলনের পর খনিজমি কীভাবে পুনরুদ্ধার করা যায়, এই প্রকল্প তার একটি সফল উদাহরণ। দশকের শেষ নাগাদ এই এলাকায় ৪০ লক্ষেরও বেশি গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

এছাড়াও, আদানি গোষ্ঠী ৩.৫ হেক্টর জুড়ে একটি নার্সারি গড়ে তুলেছে, যেখানে প্রায় পাঁচ লক্ষ চারা সংরক্ষিত রয়েছে। পাশাপাশি এলাকায় শালবনের পুনর্জন্ম ঘটাতেও সাফল্য মিলেছে বলে দাবি সংস্থার।

কর্তৃপক্ষের দাবি, সুরগুজা, কোরিয়া, বলরামপুর এবং সূরজপুর বন বিভাগের অন্তর্গত ৪,০০০ হেক্টরেরও বেশি এলাকায় ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বনসৃজন, বন্যপ্রাণ সংরক্ষণ এবং অন্যান্য পরিবেশগত পদক্ষেপের জন্য ছত্তীসগঢ় সরকারের কাছে ২৫৯ কোটিরও বেশি টাকা জমা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কয়লা মন্ত্রক এক্স-এ এক পোস্টে জানিয়েছে, কয়লা উত্তোলনের মাধ্যমে একটি খনির যাত্রা শেষ হয় না, বরং সেখান থেকেই পরিবেশ পুনরুদ্ধার এবং টেকসই রূপান্তরের নতুন অধ্যায় শুরু হয়।

মন্ত্রকের বক্তব্য, “ছত্তীসগঢ়ের সুরগুজার পারসা ইস্ট অ্যান্ড কান্তা বাসান খনি এই প্রতিশ্রুতির একটি উল্লেখযোগ্য উদাহরণ। এক সময়ের সক্রিয় খনি এলাকা আজ সবুজে ভরা প্রাকৃতিক পরিবেশে পরিণত হয়েছে, যা দেখিয়ে দেয় দায়িত্বশীল খনন এবং পরিবেশ সংরক্ষণ একসঙ্গে এগিয়ে যেতে পারে।”

কয়লা মন্ত্রকের মতে, বর্তমানে পিইকেবি খনি প্রমাণ করে যে খনি কার্যক্রমের সমাপ্তি আরও সবুজ এবং টেকসই ভবিষ্যতের পথ তৈরি করতে পারে।

Releated Posts

‘চলো লোক ভবন’ কর্মসূচিতে তেলেঙ্গানায় কংগ্রেস নেতাদের আটক, রাহুলের আটক নিয়ে বিক্ষোভ

হায়দরাবাদ, ২২ জুলাই (আইএএনএস): দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালীন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতাদের আটক…

ByByNews Desk Jul 22, 2026

নীট ইস্যুতে হায়দরাবাদে বিজেপি-কংগ্রেস কর্মীদের সংঘর্ষ, উত্তেজনা; লাঠিচার্জ পুলিশের

হায়দরাবাদ, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যু এবং দিল্লিতে বিরোধী নেতাদের বিক্ষোভ ঘিরে রাজনৈতিক সংঘাতের আবহে বুধবার হায়দরাবাদে…

ByByNews Desk Jul 22, 2026

এসসি, এসটি ও সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি: অভিযোগ তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর

হায়দরাবাদ, ২২ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং…

ByByNews Desk Jul 22, 2026

দিল্লির নীট আন্দোলনে বিরোধী ঐক্যের প্রদর্শন, কিন্তু রাজ্য রাজনীতির সমীকরণেই স্পষ্ট জোটের ভঙ্গুরতা

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): জাতীয় রাজনীতিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেও, রাজ্যভিত্তিক রাজনৈতিক স্বার্থ ও…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top