News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাঘনা সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, বাংলাদেশে পাচারের আশঙ্কা
Image

রাঘনা সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, বাংলাদেশে পাচারের আশঙ্কা

ধর্মনগর, ৬ জুন: উত্তর জেলার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৯৭ ব্যাটালিয়নের যৌথ অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। শনিবার ধর্মনগর থানার অন্তর্গত রাঘনা আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক মাদক মজুত থাকার খবর পেয়ে ৯৭ ব্যাটালিয়নের জওয়ানরা ধর্মনগর থানাকে অবহিত করেন। এরপর বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে রাঘনা সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন রাঘনা ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) সংলগ্ন কাটাতারের পাশে পরিত্যক্ত অবস্থায় ৪৮টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে সেগুলি পরীক্ষা করে মোট ৯,৪২৭টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাছে মজুত করে রাখা হয়েছিল। তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদকের চালান ফেলে পালিয়ে যায় বলে সন্দেহ তদন্তকারীদের।

উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলির কালোবাজারি মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। মাদকদ্রব্যগুলি জব্দ করে ধর্মনগর থানার হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পাচারচক্রের বিরুদ্ধে এটি একটি বড় আঘাত হিসেবে দেখছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

Releated Posts

ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

ধর্মনগর, ৬ জুন: উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে আজ ধর্মনগরে আকস্মিক পরিদর্শনে যান…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

রেগার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্কা

আগরতলা, ৬ জুন: রেগার কাজ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে এক শ্রমিক। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে শিশুশ্রম বন্ধ করতে এবং নাবালক-নাবালিকাদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম…

ByByReshmi Debnath Jun 5, 2026

পাঁচ দেশের সফরে বিদেশেও আলোচনায় ছিল বাংলা: প্রধানমন্ত্রী মোদি

সুরাট, ৫ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, তাঁর সাম্প্রতিক পাঁচ দেশের বিদেশ সফরের সময় পশ্চিমবঙ্গ নিয়ে…

ByBySandeep Biswas Jun 5, 2026

ত্রিপুরা সীমান্তে আরও ১১৯ কিমি কাঁটাতারের বেড়া, ঘোষণা অমিত শাহের

আগরতলা, ৫ জুন: ত্রিপুরায় অতিরিক্ত ১১৯ কিলোমিটার সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং এর প্রথম…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

মধ্য ভুবনবন এলাকায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ৫ জুন: মধ্য ভুবনবন এলাকায় নিজ বাড়ি থেকে পদ্মা চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 5, 2026

দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ২১ দফা দাবিতে সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ৫ জুন: রাজ্যের দৃষ্টিহীন প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়ন ও অধিকার সুনিশ্চিত করার দাবিতে শুক্রবার সমাজ কল্যাণ ও…

ByByReshmi Debnath Jun 5, 2026

বিশ্ব পরিবেশ দিবসে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচেতনতামূলক শোভাযাত্রা

আগরতলা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 5, 2026

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রামনগর মণ্ডলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আগরতলা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা…

ByByReshmi Debnath Jun 5, 2026

Leave a Reply

Scroll to Top