News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঠাকুমার সঙ্গে স্নানে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু ৭ বছরের ঈশিতার
Image

ঠাকুমার সঙ্গে স্নানে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু ৭ বছরের ঈশিতার

বিলোনিয়া, ৩ জুন: ঠাকুমার সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো সাত বছরের এক শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঋষ্যমুখ বিধানসভার মতাই কৃষ্ণপুর এলাকায়। মৃত শিশুর নাম ঈশিতা মিত্র (৭)।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ঠাকুমার সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে গিয়েছিল ঈশিতা। স্নানের সময় অসতর্কতাবশত হঠাৎই সে গভীর জলে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ঠাকুমা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্থানীয় যুবকরা ছুটে আসেন।

এরপর পুকুরে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয় যুবকদের তৎপরতায় দ্রুত বাইকে করে তাকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।

শিশুকন্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন ঈশিতার বাবা-মা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
সাত বছরের ঈশিতার এই অকাল মৃত্যুতে মতাই কৃষ্ণপুর এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top