News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষি বিজ্ঞান কেন্দ্রে আঙ্গুর চাষ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, নাবার্ডের সহায়তায় নতুন প্রকল্পের সূচনা
Image

কৃষি বিজ্ঞান কেন্দ্রে আঙ্গুর চাষ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, নাবার্ডের সহায়তায় নতুন প্রকল্পের সূচনা

আগরতলা, ৩ জুন: আঙ্গুর চাষের প্রসার এবং কৃষকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ কৃষি বিজ্ঞান কেন্দ্রে একদিনের মাঠভিত্তিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আঙ্গুর চাষের আধুনিক পদ্ধতি, সম্ভাবনা এবং বাজারজাতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এদিন নাবার্ডের অনুদানে বিভিন্ন জাতের আঙ্গুরের মূল্যায়ন ও জনপ্রিয়করণ প্রকল্পেরও আনুষ্ঠানিক সূচনা করা হয়। সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্পের মাধ্যমে অঞ্চলে আঙ্গুর চাষের সম্ভাবনা আরও বিস্তৃত হবে এবং কৃষকরা বিকল্প আয়ের নতুন পথ খুঁজে পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস -সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রীবৃন্দ ও অতিথিরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আঙ্গুর বাগান পরিদর্শন করেন। তারা বিভিন্ন জাতের আঙ্গুরের উৎপাদন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ফলের গুণগত মান ও মিষ্টতা যাচাই করেন। পরিদর্শনকালে কৃষকদের সঙ্গে মতবিনিময়ও করেন তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ফলচাষে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। এতে কৃষিক্ষেত্রে বৈচিত্র্য বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Releated Posts

শারদোৎসবের আগেই চলমান উন্নয়নমূলক কাজ শেষ করতে জোর দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: আসন্ন শারদোৎসবের আগেই রাজধানী আগরতলায় চলমান স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার ওপর জোর দিলেন…

ByByNews Desk Jul 18, 2026

মনশ্রীর উন্নত চিকিৎসা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে বৈঠক সাংসদ বিপ্লব কুমার দেবের

নয়াদিল্লি, ১৮ জুলাই: ত্রিপুরার ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ…

ByByNews Desk Jul 18, 2026

ত্রিপুরার আট জেলার জন্য ‘গার্ডিয়ান মন্ত্রী’ নিয়োগ, তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারিতে জোর

আগরতলা, ১৮ জুলাই: তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যের…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

ত্রিপুরা পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: দীর্ঘ ১২ মাসের কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আজ ত্রিপুরা পুলিশের সদস্য হিসেবে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026
Scroll to Top