News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৬-২৭ অর্থবছরে ৯৭৫ কোটি ৯১ লক্ষ টাকার বাজেট পেশ পুর নিগমের, ঘাটতি ৯৭.৬৭ লক্ষ টাকা
Image

২০২৬-২৭ অর্থবছরে ৯৭৫ কোটি ৯১ লক্ষ টাকার বাজেট পেশ পুর নিগমের, ঘাটতি ৯৭.৬৭ লক্ষ টাকা

আগরতলা, ১ জুন: ২০২৬-২৫ অর্থবছরে আগরতলা পুর নিগম ৯৭৫ কোটি ৯১ লক্ষ টাকার বাজেট পেশ করেছে। বাজেটে ঘাটতি ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকা। তবে নতুন কোনও কর আরোপের প্রস্তাব রাখা হয়নি বলে জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত সভায় মেয়র পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। এদিন তিনি জানান, শহরবাসীর সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিকে অগ্রাধিকার দিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে।

মেয়র বলেন, পুর নিগমের ইতিহাসে এই প্রথমবারের মতো ই-বাজেট পেশ করা হয়েছে। রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকলেও মূলধনী খাতে অধিক ব্যয়ের কারণে সামগ্রিকভাবে ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকার ঘাটতি দেখা দিয়েছে। তবে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কোনও প্রভাব পড়বে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো অবকাঠামো উন্নয়নে জোর দিয়ে মূলধনী ব্যয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি। পাশাপাশি অর্থায়নের নতুন উৎস হিসেবে ১০০ কোটি টাকার মিউনিসিপ্যাল বন্ড চালুর প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া বহিঃসহায়তাপ্রাপ্ত ও কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলির ধারাবাহিক বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে কর ও অন্যান্য নির্ধারিত রাজস্ব উৎসকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মেয়র দীপক মজুমদার জানান, ২০২৬-২৭ অর্থবর্ষের এই বাজেট একটি ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী আর্থিক কৌশলের প্রতিফলন। টেকসই নগর উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং নাগরিক পরিষেবার সম্প্রসারণকে কেন্দ্র করেই বাজেটটি প্রস্তুত করা হয়েছে। প্রত্যাশিত রাজস্ব উদ্বৃত্ত ভবিষ্যতে নগর উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top