News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএমএসের নাম ও লোগো ব্যবহার করে তোলাবাজির অভিযোগ, পুলিশ মহানির্দেশকের দ্বারস্থ সংগঠন
Image

বিএমএসের নাম ও লোগো ব্যবহার করে তোলাবাজির অভিযোগ, পুলিশ মহানির্দেশকের দ্বারস্থ সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: বিএমএসের নাম ও লোগো ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি তোলাবাজি সহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ উঠল। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা বিএমএস নেতৃত্ব রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কিছু ব্যক্তি ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর নাম ও লোগো ব্যবহার করে বিভিন্ন জায়গায় তোলাবাজি করছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও দাবি সংগঠনের নেতৃত্বের।
বিএমএস নেতৃত্ব জানান, সংগঠনের আদর্শ ও নীতির পরিপন্থী এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা সংগঠনের পরিচয় ব্যবহার করে অসাধু কাজ করছে, তাদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

এদিন সংগঠনের প্রতিনিধিরা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের নাম ভাঙিয়ে বেআইনি কর্মকাণ্ড চালাতে না পারে, সেদিকেও প্রশাসনকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top