News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় গ্যাস ও পেট্রোলের তীব্র সংকট, চরমভোগান্তিতে সাধারণ মানুষ
Image

তেলিয়ামুড়ায় গ্যাস ও পেট্রোলের তীব্র সংকট, চরমভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ মে: তেলিয়ামুড়া মহকুমায় রান্নার গ্যাস ও পেট্রোলের তীব্র সংকট দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার ভোর থেকেই তেলিয়ামুড়া শহরের বিভিন্ন গ্যাস এজেন্সি এবং মহারানীপুর পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন চোখে পড়ে। প্রয়োজনীয় জ্বালানি ও গ্যাস সংগ্রহ করতে শয়ে শয়ে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমার অধিকাংশ পেট্রোল পাম্পেই বর্তমানে জ্বালানির ঘাটতি চলছে। ফলে পেট্রোল সংগ্রহের জন্য সকাল থেকেই সাধারণ মানুষকে ভিড় জমাতে দেখা যায়। একই অবস্থা রান্নার গ্যাসের ক্ষেত্রেও। গ্যাস সিলিন্ডার পাওয়ার আশায় বহু মানুষ ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন।

এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই জ্বালানি ও গ্যাস সরবরাহে অনিয়ম দেখা দিলেও সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জনসাধারণের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত পর্যাপ্ত গ্যাস ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Releated Posts

নরসিংগড় ল’ কলেজ নির্মাণস্থলে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: নরসিংগড় ল’ কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থল থেকে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Jul 4, 2026

উচ্ছেদে অনড় প্রশাসন, ৬৭ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক, বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়কের সরকারি জমি দ্রুত খালি করার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুলাই: জাতীয় সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 4, 2026

আমবাসায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দেহ উদ্ধার বিছানার নিচ থেকে; পলাতক অভিযুক্ত

আমবাসা, ৩ জুলাই: ধলাই জেলার আমবাসায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 4, 2026

বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে জেনারেটরে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল

বিলোনিয়া, ৩ জুলাই: বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) কার্যালয়ে শুক্রবার দুপুরে জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top