News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বচ্ছ প্রশাসন গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মুখ্যমন্ত্রী
Image

স্বচ্ছ প্রশাসন গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ মে : রাজ্যে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সরকার নিরন্তর কাজ করে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক স্তরে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের প্রতিটি দপ্তরে স্বচ্ছভাবে কাজ করার চেষ্টা চলছে। কোথাও যাতে কোনো ধরনের দুর্বলতা না থাকে, সেই দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, গত কয়েক বছরে প্রশাসনিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।

ডঃ মানিক সাহা বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের উপর সরকার গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গে তিনি জানান, রাজ্যে চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নের ফলে রোগীদের বহিরাজ্যে রেফার করার প্রবণতা অনেকটাই কমেছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আগে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে বাইরে যেতে হতো। এখন রাজ্যেই বহু উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে।

শিক্ষাক্ষেত্র নিয়েও সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, একসময় উচ্চশিক্ষা ও পেশাগত শিক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের অন্য রাজ্যে যেতে হতো। কিন্তু বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে শিক্ষার প্রসার ঘটেছে।

তিনি জানান, রাজ্যে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে প্রফেশনাল কোর্সে পড়াশোনার সুযোগ বেড়েছে। এর সুফল রাজ্যের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ ইতিমধ্যেই পেতে শুরু করেছেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

ধর্মনগরে স্বাস্থ্যকর্মীর রহস্যজনক মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তদন্তে পুলিশ

ধর্মনগর, ৩০ জুন: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় এক স্বাস্থ্যকর্মীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক…

ByByReshmi Debnath Jul 1, 2026

মোহনপুর মহকুমা শাসকের দপ্তরে বহিরাগতকে সরকারি কম্পিউটার ও অফিসকক্ষ ব্যবহারের অভিযোগ, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৩০ জুন: মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে এক বহিরাগত ব্যক্তির সরকারি কম্পিউটার ও অফিস কক্ষ ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 1, 2026

কুমারঘাটে রাস্তার পাশ থেকে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কুমারঘাট, ৩০ জুন: ঊনকোটি জেলার কুমারঘাটে রাস্তার পাশ থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 1, 2026

বিশ্রামগঞ্জের মিষ্টির দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ, পরিবেশ উন্নত করার নির্দেশ প্রশাসনের

বিশ্রামগঞ্জ, ৩০ জুন: বিশ্রামগঞ্জ বাজারের পরিচিত মিষ্টির দোকান ‘মাতৃভাণ্ডার’-এ স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না থাকার অভিযোগে দোকান কর্তৃপক্ষকে সতর্ক করল…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top