News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধভাবে ড্রামে তেল বিক্রির অভিযোগ, প্রশ্নের মুখে শান্তির বাজারের আর এম সাহা পেট্রোল পাম্প
Image

অবৈধভাবে ড্রামে তেল বিক্রির অভিযোগ, প্রশ্নের মুখে শান্তির বাজারের আর এম সাহা পেট্রোল পাম্প

শান্তির বাজার, ১৫ মে : শান্তির বাজার শহরে অবস্থিত পুরাতন আর এম সাহা পেট্রোল পাম্পকে ঘিরে ফের উঠল একাধিক গুরুতর অভিযোগ। দীর্ঘদিন ধরেই এই পেট্রোল পাম্পের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসছিল। এবার প্রকাশ্যে ড্রামে করে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগ উঠেছে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে।

অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। যুদ্ধ পরিস্থিতির কারণে যাতে তেলের কৃত্রিম সংকট তৈরি না হয়, সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে। কিন্তু সেই নির্দেশকে কার্যত উপেক্ষা করেই শান্তির বাজারের আর এম সাহা পেট্রোল পাম্প থেকে ড্রামে ভরে তেল বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, পাম্পের ম্যানেজার নিপেনসহ কয়েকজন কর্মীর যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে ড্রামে করে তেল বিক্রি করা হচ্ছে। এর ফলে অল্প সময়ের মধ্যেই পাম্পে তেলের ঘাটতি দেখা দিতে পারে। সাধারণ মানুষ তখন বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে কালোবাজারির মাধ্যমে তেল কিনতে বাধ্য হবেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

অভিযোগ আরও, এই অবৈধ তেল বিক্রির মাধ্যমে মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

এখন দেখার বিষয়, ড্রামে করে অবৈধভাবে তেল বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: আজ সন্ধ্যায় লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন…

ByByReshmi Debnath Jun 30, 2026

ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে বড় অগ্রগতি: রাজ্যে আসছে ৪৮টি এআই এক্স-রে মেশিন, এমআরআই ও ম্যামোগ্রাফি মেশিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে, রাজ্যের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা…

ByByReshmi Debnath Jun 30, 2026

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, খোয়াই জেলা আদালতের রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত প্রদীপ নাথ চৌধুরী (৪০)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

ভারত শীঘ্রই লিভার রোগের রাজধানী হবে, লিভারকনে সতর্ক বার্তা বিশেষজ্ঞদের

আগরতলা, ২৯ জুন : লিভারের জটিল রোগ মানেই মৃত্যু পরোয়ানা নয়। আধুনিক  চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে লিভার সিরোসিস পর্যায়েও…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top